By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
আন্তর্জাতিক

ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স

Last updated: 2025/11/18 at 2:52 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার তীব্র আক্রমণ মোকাবিলায় আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে ফ্রান্সের তৈরি ১০০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে স্বাক্ষরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন। চলতি বছর শুরু হতে যাওয়া এই প্রক্রিয়া আগামী ২০৩৫ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে শেষ হওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আর্থিক বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়নের চেষ্টা করবে ফ্রান্স। এছাড়া জব্দ করা রাশিয়ান সম্পদও ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে; এটি এমন একটি বিতর্কিত পদক্ষেপ যা ২৭ সদস্যের ব্লককে বিভক্ত করছে। খবর বিবিসির।
ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, ‘এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে ১০ বছর ধরে চলবে।’ তিনি আরও বলেন, ইউক্রেন খুব শক্তিশালী ফরাসি রাডার, আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্র পাবে।
জেলেনস্কি বলেন, এই ধরনের উন্নত ব্যবস্থা ব্যবহার করার অর্থ ‘কারও জীবন রক্ষা করা, এটি খুবই গুরুত্বপূর্ণ।’
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। যার অধিকাংশই জ্বালানি ও রেল অবকাঠামো লক্ষ্য করে এবং এটি দেশজুড়ে ব্যাপক ব্ল্যাকআউটের সৃষ্টি করেছে। কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা এই হামলাগুলোকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে এবং এসব ঘটনায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর-পূর্ব ইউক্রেনের বালাক্লিয়া শহরে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
জেলেনস্কির সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাঁক্রো বলেন, ‘আমরা রাফাল, ১০০টি রাফালের পরিকল্পনা করছি- এটা বিশাল ব্যাপার। ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন।’
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন যে তিনি ইউক্রেনকে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করতে চান।
রাফাল যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটি তার সীমান্তবর্তী ছোটো-বড় শহরগুলোয় দূরপাল্লার বিমান হামলা মোকাবিলায় প্রায় অক্ষম।
ইউক্রেনীয় প্রতিরক্ষা বিশ্লেষক সের্হি কুজান বলেন, ‘রাশিয়ানরা প্রতি মাসে ছয় হাজার গ্লাইড বোমা ব্যবহার করছে। ইউক্রেনের জন্য ২০০ কিলোমিটার পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ফরাসি প্রতিরক্ষা ব্যবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ানদের নিজস্ব ২৩০ কিলোমিটার পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।’
কিয়েভ এবং প্যারিসের মধ্যে এই ঘোষণাটি বিশাল হলেও, রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট, আরইউএসআই এর জাস্টিন ব্রঙ্ক উল্লেখ করেছেন, ‘তারা যে পার্থক্য তৈরি করবে সেটি নির্ভর করবে সময়সীমা এবং তাদের সাথে আসা ক্ষেপণাস্ত্রের ওপর।’
তিনি বলেন, ‘বিস্তারিত ক্রয় আদেশের বিপরীতে এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক চুক্তি। তাই খুব কম লোকই আশা করছেন যে এই ঘোষণা রাশিয়ার তীব্র আক্রমণের গতিশীলতায় নাটকীয় কোনো পরিবর্তন আনবে।
পশ্চিমা সারমিক সরঞ্জাম সাধারণত ততটুকুই কার্যকর হয়, এগুলোর সঙ্গে যতটা প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হয়। জার্মান-নির্মিত লেপার্ড টু ট্যাংক হোক বা আমেরিকান এফ-১৬ যুদ্ধবিমান, এগুলোর সবগুলোর জন্যই নিবিড় প্রশিক্ষণ, বিশাল সহায়তা ক্রু এবং প্রচুর খুচরা যন্ত্রাংশ প্রয়োজন।
রাফাল কেনার অর্থ দেবে কে?
ধারণা করা হচ্ছে যে, ফ্রান্স কিয়েভের জন্য দেওয়া নিজস্ব বাজেট পর্যালোচনা করবে, পাশাপাশি এই চুক্তির জন্য অর্থ দিতে ইইউ এর যৌথ ঋণ প্রক্রিয়ার দিকেও নজর দেবে।
কিন্তু ব্রাসেলসে ইইউর ক্ষমতাধরদের আলোচনায় স্বীকার করতে শোনা গেছে যে, অর্থ ধীরে ধীরে ফুরিয়ে আসছে।
এই ব্লক আগামী দুই বছরের জন্য ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহায়তা করতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনকে আর্থিক ও সামরিকভাবে সহায়তা করার জন্য জব্দ করা রাশিয়ার ১৪০ বিলিয়ন ইউরো (১৬২ বিলিয়ন ডলার) সম্পদ ব্যবহার করা হবে কি না তা নিয়ে ঐকমত্য তৈরি হয়নি।
প্রস্তাবগুলো বর্তমানে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ, এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য যুদ্ধ শেষ হলে রাশিয়াকে অর্থ প্রদানের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।
ইউক্রেনের বিমান বাহিনী ইতোমধ্যেই ফ্রান্সের মিরাজ যুদ্ধবিমান এবং মার্কিন তৈরি এফ-১৬ ব্যবহার করছে। কিয়েভ সম্প্রতি সুইডেনের গ্রিপেন যুদ্ধবিমান পেতেও সাময়িকভাবে আশ্বস্ত হয়েছে। ফ্রান্সের পর, জেলেনস্কি ইউক্রেনের জন্য আরও সামরিক এবং অন্যান্য সহায়তা চাইতে স্পেন ভ্রমণ করবেন। এই সপ্তাহের শেষে তিনি গ্রিসের সঙ্গে একটি গ্যাস চুক্তি সম্পন্ন করেছেন। মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ সরবরাহ এখন এই শীতে বলকান অঞ্চল জুড়ে একটি পাইপলাইনের মাধ্যমে ইউক্রেনে প্রবাহিত হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট জারি
Next Article আজও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 27 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস : মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ২৩

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

বাবরি মসজিদ নির্মাণে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?