By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইউক্রেন যুদ্ধ নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন ট্রাম্প!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইউক্রেন যুদ্ধ নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন ট্রাম্প!
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউক্রেন যুদ্ধ নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন ট্রাম্প!

Last updated: 2025/03/13 at 1:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার বিস্ফেরক মন্তব্য করে হাটে হাঁড়ি ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন নয়, মূল যুদ্ধটা করছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা- ন্যাটো।
তিনি আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান। এ সময় ট্রাম্প বলেন, ২০১৭-২০২১ সাল পর্যন্ত আমার প্রথম মেয়াদে হোয়াইট হাউসে ন্যাটোর সদস্য দেশগুলি তার চাপের কাছে নতি স্বীকার করে সামরিক ব্যয় বৃদ্ধি করতে শুরু করে।
তিনি আরো বলেন, তহবিলে কোটি কোটি ডলার অর্থ এসেছে এবং ন্যাটো আরো শক্তিশালী হয়ে ওঠে। এখন ন্যাটো সেই অর্থের বিরাট অংশ ব্যয় করে এইসব ভয়াবহ যুদ্ধে লড়াই করছে। এটা খুবই একটা খারাপ কাজ করছে ন্যাটো। খবর তাসের।
ন্যাটোতে আমেরিকার ভবিষ্যৎ কী জানতে চাইলে ট্রাম্প বলেন, ন্যাটোকে আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করতে হবে। তাদের যা করার কথা তা করতে হবে।
ট্রাম্প ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে বলেন, আপনারা যদি ধার্য্য টাকা পরিশোধ করতে না চান, তাহলে আমরা ন্যাটোর সঙ্গে আর থাকব না।
ন্যাটোর বিরুদ্ধে ট্রাম্প এমন সময় বোমা ফাটালেন, যখন মস্কো বারবার বলে যাচ্ছে যে- পশ্চিমারা সম্মিলিতভাবে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে।
উল্লেখ্য, ন্যাটোর সদস্য দেশগুলিকে ট্রাম্প তাদের প্রতিরক্ষা ব্যয় দেশগুলোর জিডিপির ৫ শতাংশের সমান বৃদ্ধি করার জন্য চাপ দিচ্ছেন।
এর আগে, ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েলসে এক শীর্ষ সম্মেলনে, জোট সদস্যদের জন্য সামরিক ব্যয় জিডিপির ২ শতাংশের সমান করার লক্ষ্য নির্ধারণ করেছিল, যা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কারণে বেড়ে গেছে।
রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে ন্যাটোতে তহবিল বাড়তে থাকে। ২০২৩ সালের জুলাইয়ে ভিলনিয়াসে জোটের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জিডিপির ২ শতাংশ ন্যাটো রাষ্ট্রগুলির জন্য প্রতিরক্ষা ব্যয়ের সর্বনিম্ন স্তর হওয়া উচিত।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩
Next Article সাতক্ষীরার পুটি মাছ শুটকি রপ্তানি হচ্ছে ভারতে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

মিসরে বড় সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?