
জন্মভূমি ডেস্ক : উন্নত জীবনের আশায় বৈধ বা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের। একইসঙ্গে বেড়েছে আশ্রয়প্রার্থীদের আবেদনের সংখ্যা। চলতি বছরের প্রথম ছয় মাসে আগের বছরের তুলনায় আশ্রয়প্রার্থীদের আবেদনের সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। মঙ্গলবার কর্তৃপক্ষ এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ব্লকের ২৭টি দেশে পাঁচ লাখ ১৯ হাজার আশ্রয়প্রার্থী আশ্রয়ের আবেদন করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।
এএফপি জানিয়েছে, চলতি বছরে জুন পর্যন্ত যতগুলো আশ্রয়প্রার্থী আবেদন করেছে তার চার ভাগের এক ভাগই সিরিয়া ও আফগানিস্তানের নাগরিক। তালিকায় এরপরেই রয়েছে ভেনিজুয়েলা, তুরস্ক, কলোম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা।