By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইউরোর সেমিফাইনাল যেন শেয়ানে শেয়ানে টক্কর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ইউরোর সেমিফাইনাল যেন শেয়ানে শেয়ানে টক্কর
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোর সেমিফাইনাল যেন শেয়ানে শেয়ানে টক্কর

Last updated: 2024/07/07 at 1:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : শেষ ভাগে এসে দারুণ রোমাঞ্চ উপহার দিচ্ছে ২০২৪ ইউরো। নকআউট পর্বে লড়াইটা হচ্ছে শেয়ানে শেয়ানে। কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। অতিরিক্ত সময়ের রোমাঞ্চ, টাইব্রেকার, পিছিয়ে পড়ে ম্যাচ জেতা—কী নেই এবারের ইউরোতে।

ইউরো শেষ হতে বাকি আর মাত্র তিন ম্যাচ। ৯ ও ১০ জুলাই দুটি সেমিফাইনালের পর জার্মানিতে চলমান মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষ হবে ১৫ জুলাই।

আলিয়াঞ্জ অ্যারেনাতে পরশু রাতে প্রথম সেমিতে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। দ্বিতীয় সেমিতে সিগনাল ইদুনা পার্কে ইংল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

নকআউট পর্বের রাউন্ড অব সিক্সটিন থেকেই ধরে নেওয়া যাক। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে কোয়ার্টারের টিকিট কাটে সুইজারল্যান্ড। সবচেয়ে বড় চমক দেখিয়েছে তুরস্ক। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে তুর্কিরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।

কোয়ার্টার ফাইনালে লড়াইটা আরও জমে ওঠে। স্টুটগার্টে পরশু দুই হেভিওয়েট স্পেন-জার্মানির লড়াই যারা দেখেছেন, তারা বুঝতে পেরেছেন শেয়ানে শেয়ানে লড়াই কাকে বলে। স্কোরকার্ডে বলা থাকবে, আয়োজক জার্মানিকে কাঁদিয়ে সেমিতে উঠেছে স্পেন। তবে জার্মানি তো চেষ্টা কম করেননি। একের পর এক আক্রমণে স্পেনের রক্ষণদুর্গ কাঁপিয়ে দিয়েছে। কিন্তু ভাগ্য যেমন পক্ষে ছিল না জার্মানদের, তেমনি স্পেনের গোলরক্ষক উনাই সিমন হয়ে উঠেছিলেন সুপারম্যানের চেয়েও বেশি কিছু। বদলি হিসেবে নামা স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো ১১৯ মিনিটে করেন জয়সূচক গোল। একই সঙ্গে ‘জার্মান স্নাইপার’ টনি ক্রুসের পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায়।

ফ্রান্স তো এবার সেমিফাইনালে উঠেছে ওপেন প্লে থেকে কোনো গোল না করেই। ৫ ম্যাচ খেলে ফরাসিরা করেছে ৩ গোল, যার দুটি এসেছে আত্মঘাতী গোলে। পেনাল্টি থেকে টুর্নামেন্টে দলের একমাত্র গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। হামবুর্গে পরশু রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-পর্তুগাল ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়েও কোনো গোল হয়নি। পেনাল্টি শুটআউটে পর্তুগিজদের ৫-৩ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে ফ্রান্স। ডুসেলডর্ফ অ্যারেনাতে গত রাতে ইংল্যান্ড-সুইজারল্যান্ড তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটাও গড়িয়েছে টাইব্রেকারে। ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে হলেও কোনো পক্ষ আক্রমণ-প্রতি আক্রমণে তেমন একটা খেলেনি। টাইব্রেকারে সুইসদের ৫-৩ গোলে হারিয়ে সেমির টিকিট কেটেছে ইংলিশরা।

বার্লিনে গতকাল ইউরোর চতুর্থ কোয়ার্টার ফাইনালে রূপকথার গল্প লেখার পথেই ছিল তুরস্ক। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৫ মিনিটে গোল করেন তুর্কি ডিফেন্ডার সামেত আকায়দিন। তবে ডাচরা এবার তুর্কি রূপকথা হতে দেয়নি। ৭০ ও ৭৫ মিনিটে দুই গোলে ২-১ গোলে জিতে সেমিফাইনালের টিকিট কাটে নেদারল্যান্ডস। স্তেফান দে ভ্রিজ সমতাসূচক গোলটি করেছেন। অপর গোলটি উপহার দিয়েছেন তুর্কি ডিফেন্ডর মার্ত মুলদুর। শেষ তিন ম্যাচেও এমন রোমাঞ্চের আশাতেই নিশ্চিতভাবে থাকবেন ফুটবলপ্রেমীরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউক্রেনে লরি-মিনিবাসের সংঘর্ষে নিহত ১৪
Next Article স্কুল-কলেজের সভাপতি হতে এইচএসসি পাসের বিধান চ্যালেঞ্জ করে রিট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?