By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্প মাদারীপুরে রাখার দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্প মাদারীপুরে রাখার দাবি
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্প মাদারীপুরে রাখার দাবি

Last updated: 2024/12/12 at 7:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মাদারীপুর অফিস : পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের পাশে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন সিদ্ধান্তের কথা শুনে ফুসে উঠেছে শিবচরের সর্বস্তরের মানুষ। প্রকল্পটি স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করা হয়।
হাজী শরিয়তউল্লাহ (রাঃ) এর সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালার নেতৃত্বে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা প্রকল্পটি সরানোর সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা হানজালা বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি আমাদের শিবচরে নির্মাণ কাজ চলমান। এরই মধ্যে প্রায় ২৪৮ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই খাতে। প্রকল্পটি বাস্তবায়নের আশায় অনেকে বিঘায়-বিঘায় জমি দিয়েছেন। সবাই স্বপ্ন দেখছেন এখানে একটি মেগা প্রকল্প হবে। কিন্তু শুধুমাত্র সয়েল টেস্টে ত্রুটির মিথ্যা অযুহাত দেখিয়ে এই প্রকল্পটি এখান থেকে স্থানান্তর করে পূর্বাচলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা এর প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, প্রয়োজনে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচি দেবো। আমরা প্রাণ দিবো তবুও এই প্রকল্প এখান থেকে কিছুতেই সরাতে দেবো না। প্রকল্পটির সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ১০ দিনের আলটিমেটাম দেয়া হলো। এই হঠকারিতা সিদ্ধান্ত থেকে সরে আসতে। আর না হয় আমরা দূর্বার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেবো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাশে শিবচরের কুতুবপুরে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রায় ৭০ একর জমির উপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৪৮ কোটি টাকা কাজের জন্য ব্যয় হয়। জমি অধিগ্রহন করে বিদুৎ সংযোগ, মাটি ভরাট ও পাইলিং-এর কাজও করা হয়। প্রকল্পে জমিদাতা বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকাও প্রদান করাও হয়েছে। তাই প্রকল্পটি এখানেই রাখার দাবি তাদের।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিরোজপুরে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস পালন
Next Article তালায় ডিসি উদ্যানের উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 4 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?