By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইবিতে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ইবিতে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ইবিতে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Last updated: 2024/01/13 at 2:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন জায়গা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত ক্যাম্পাসে চারটি স্থানে পড়ে থাকা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ককটেলসদৃশ বস্তুগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। একেকটির ওজন আধা কেজি হতে পারে। এদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত সোমবার থেকে ক্যাম্পাসে ক্লাস শুরু হয়েছে। হলগুলোও খোলা রয়েছে।

প্রক্টর শাহাদৎ হোসেন আরও বলেন, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারেন, লালনশাহ হলের পাশে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পকেট গেটে দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে আছে। বিষয়টি জানার পর তিনি পুলিশ ও নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সহায়তায় উদ্ধার করেন। এরপর সকাল ৭টার দিকে জিয়া হলের সামনে একটি, ব্যবসায় অনুষদ ভবনের পাশে দুটি এবং সকাল ৯টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আরও একটি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। সবকটি একই রকমের। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো।

বিষয়টি নিয়ে ক্যাম্পাসে উপাচার্যের বাংলোতে এক জরুরি সভা করা হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, এখনো তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

উপাচার্য আবদুস সালাম বলেন, উদ্ধার হওয়া ককটেলসদৃশ বস্তুগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। এটা একটু আতঙ্কের বিষয়। পুলিশকে বলা হয়েছে। তাদের দিয়ে আরও তল্লাশি করানো হচ্ছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। ক্যাম্পাসে পুলিশ স্থানীয়ভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। আর ক্যাম্পাসের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুল্যায় লোহার শিকলে বন্দি প্রতিবন্ধী মোহাম্মদ আলী
Next Article বাগেরহাটে ঠাণ্ডাজনিত রোগে বেশি আক্রন্ত হচ্ছে শিশুরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?