By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইরাকি নারী টিকটকার ওম ফাহাদকে গুলি করে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইরাকি নারী টিকটকার ওম ফাহাদকে গুলি করে হত্যা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরাকি নারী টিকটকার ওম ফাহাদকে গুলি করে হত্যা

Last updated: 2024/04/28 at 4:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জনপ্রিয় ইরাকি টিকটকার ওম ফাহাদকে বাগদাদে গুলি করা হত্যা করা হয়েছে। গত শুক্রবার বাগদাদের পূর্ব জায়েন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমের এ প্রভাবশালী তারকার হত্যার খবর নিশ্চিত করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় একজন তারকা অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। তার হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওম ফাহাদের প্রকৃত নাম গুফরান সাওয়াদি। নিহত হওয়ার আগে তিনি নিজের গাড়িতে চড়ে যাচ্ছিলেন। তার গাড়ির পাশ দিয়ে একটি মোটরসাইকেলে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞাত বন্দুকধারী ওমকে গুলি করে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বলেছে, মোটরসাইকেলের আরোহী একজন ‘ফুড ডেলিভারি ম্যান’ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরেক নারীও আহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি আল হুরা।

টিকটকে পশ্চিমা পোশাক পরে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন ওম ফাহাদ। টিকটকে তার হাজার হাজার ফলোয়ার রয়েছে।

ইরাকের আদালত ‘শালীনতা ও জনসাধারণের নৈতিকতা’ ক্ষুন্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর ওম ফাহাদকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল।

স্বাধীন ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর বলেছে, ‘ইরাকি বার্বি’ নামে পরিচিত আরেক টিকটক সেলিব্রেটি ডালিয়া নাঈমের সঙ্গে ফাহাদের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল। ডালিয়া সম্প্রতি ইরাকি কর্মকর্তাদের সঙ্গে ফাহাদের সম্পর্ক প্রকাশ করার হুমকিও দিয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বান্দরবানে জঙ্গল মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ উদ্ধার
Next Article পিনাকী ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 15 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 15 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?