By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইরানে ভূমিকম্পে নিহত ৭
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইরানে ভূমিকম্পে নিহত ৭
আন্তর্জাতিক

ইরানে ভূমিকম্পে নিহত ৭

Last updated: 2023/01/29 at 6:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার এই ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো মানুষ। ইরানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, অন্তত পক্ষে ৪৪০ জন আহত হয়েছেন। জানা গেছে, গতরাতে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, শক্তিশালী কম্পন ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলোর আরও অনেক শহরেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল খয় শহরের ১৪ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে উৎপন্ন হয় এই কম্পনটি। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। এর জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে এতে। তবে প্রতিকূলতার মাঝেও মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে তৎপর হয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান বড় ধরনের সিসমিক ফল্টের মধ্যে রয়েছে। প্রতিদিন গড়ে একটি ভূমিকম্প অনুভূত হয় এই দেশে। ১৯৯০ সালে ইরানে ৭.৪ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ৪০ হাজারেরও বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েছিলেন কয়েক লাখ মানুষ। এরপর ২০০৩ সালে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প ঐতিহাসিক শহর বামকে ধুলোতে মিশিয়ে দিয়েছিল। তাতে ২৬ হাজার মানুষ মারা যান। এছাড়াও বেশ কয়েকটি ভয়াবহ ভূমিকম্প দেখেছে ইরান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানে গিরিখাতে পড়ে ৩৯ বাসযাত্রীর মৃত্যু
Next Article ইরানে ২৬ দিনে ৫৫ জনের ফাঁসি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?