By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইরানে হিজাব পরা নিয়ে নারীদের আর ‘বিরক্ত’ করবে না পুলিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইরানে হিজাব পরা নিয়ে নারীদের আর ‘বিরক্ত’ করবে না পুলিশ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হিজাব পরা নিয়ে নারীদের আর ‘বিরক্ত’ করবে না পুলিশ

Last updated: 2024/09/17 at 3:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নৈতিকতা পুলিশ বাধ্যতামূলক হিজাব বা হেড স্কার্ফ পরার বিষয়ে নারীদের আর ‘বিরক্ত’ করবে না। ইরানে কঠোর পোশাক নীতি ভঙ্গ করার জন্য নারীদের এখনও সহিংস শাস্তি দেওয়া হচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করার কয়েকদিন পর তিনি এই ঘোষণা দিলেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৬ সেপ্টেম্বর) ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীর দিনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই মন্তব্য করেছেন। ২০২২ সালে সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে কুর্দি তরুণী মাহসা আমিনি নৈতিকতা পুলিশ গ্রেপ্তার করেছিল এবং পুলিশ হেফাজতে তার মৃত্যুর ঘটনা দেশব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছিল।

জাতিসংঘ গত সপ্তাহে বলেছে, ইরানের সরকার সেই সময় থেকেই নারীদের অধিকারকে দমন করতে এবং প্রতিবাদ-বিক্ষোভের শেষ নিদর্শনকে গুঁড়িয়ে দেওয়ার জন্য ‘তীব্র প্রচেষ্টা’ চালিয়েছে।

কিন্তু সোমবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের নৈতিকতা পুলিশের আর রাস্তায় নারীদের মুখোমুখি হওয়া উচিত নয়।

সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। তাকে একজন সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসাবে দেখা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে নৈতিকতা পুলিশ প্রত্যাহারের ইঙ্গিত দেন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে পেজেশকিয়ানকে এক নারী প্রতিবেদক বলেন, পুলিশ ভ্যান এড়িয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য তিনি বেশ কয়েকটি পথ ঘুরেছেন। তিনি স্কার্ফ পরা ছিলেন এবং তার কিছু চুলও দেখা যাচ্ছিল।

পেজেশকিয়ান যখন জিজ্ঞাসা করেন, পুলিশ এখনও রাস্তায় আছে কিনা। তখন ওই নারী প্রতিবেদক নিশ্চিত করেন— তারা এখনও রাস্তায় রয়েছে। জবাবে পেজেশকিয়ান বলেন: ‘নৈতিকতা পুলিশের (নারীদের) মুখোমুখি হওয়ার কথা ছিল না। আমি বিষয়টি দেখব, যাতে তারা (নারীদের) বিরক্ত না করে’।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই মন্তব্যগুলো ইরানের প্রধান রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে। পরে নারী প্রতিবেদকের সঙ্গে তার কথোপকথনের ক্লিপটি অনলাইনে ভাইরাল হয়ে যায়।

অতিরক্ষণশীল ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হয়ে জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল পেজেশকিয়ানের প্রথম সংবাদ সম্মেলন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বাধ্যতামূলক হিজাব পরার বিষয়ে পুলিশ টহলের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি দেশের দীর্ঘস্থায়ী ইন্টারনেট নিয়ন্ত্রণের কিছু বিষয়ে বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

২০২২ সালে নারীদের নেতৃত্বে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান সরকার সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি বাড়িয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তিন মাস ধরে মজুরি বন্ধ, কষ্টে আছেন ১৪০০ চা শ্রমিক
Next Article শাহরুখ পুত্রের ওয়েব সিরিজে সালমান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা, সাগরে ছড়ায়নি জ্বালানি

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?