By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা
আন্তর্জাতিক

ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

Last updated: 2026/03/18 at 2:46 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইরানি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) তাদের ড্রোন অধিকৃত অঞ্চলে জায়নবাদীদের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে।
প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ শুরুর পর ৩১তম বিবৃতিতে ইরানের সেনাবাহিনী মঙ্গলবার এ ঘোষণা দেয়। খবর তাসনিম নিউজের।
এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ইরানি সামরিক বাহিনী ও সাধারণ মানুষকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, ইরানি ড্রোনগুলো রাফায়েল অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জায়নবাদী শাসকদের সাইবার-প্রযুক্তি কেন্দ্রগুলো সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে গাইডেড অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার, সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করে আসছে।
এতে আরও উল্লেখ করা হয় যে, রাফায়েল অস্ত্র উৎপাদন কেন্দ্রটি জায়নবাদী সেনাবাহিনীর জন্য আয়রন ডোমের মতো গণবিধ্বংসী প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি কনছে এবং ইসরায়েলি বাহিনীর জন্য ড্রোনও তৈরি করছে।
২৮ ফেব্রুয়ারি বিনা উসকানিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার প্রাণ হারান।
ইসরায়েলি বাহিনী একই সঙ্গে স্কুলছাত্রীসহ বেসামরিক নাগরিকদেরও নির্বিচারে হত্যা করতে ইরানে বড় আকারের সামরিক অভিযান শুরু করে।
এই হামলায় ইরানজুড়ে সামরিক ও বেসামরিক উভয় স্থানেই ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
এর জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

জন্মভূমি ডেস্ক March 18, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৪৮ ঘণ্টায় যমুনা সেতুতে ৬ কোটি ৪৪ লাখ টাকার টোল আদায়
Next Article কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী : যুক্তরাজ্য

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?