By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৪৭ মসজিদ, ৭ গির্জা ধ্বংস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৪৭ মসজিদ, ৭ গির্জা ধ্বংস
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৪৭ মসজিদ, ৭ গির্জা ধ্বংস

Last updated: 2023/10/30 at 3:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ৪৭টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে ৭টি গির্জাও। গত ৭ অক্টোবর থেকে চালানো অবিরাম হামলায় এসব মসজিদ ও গির্জা ধ্বংস হয়।

মূলত টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মসজিদ, গির্জা ছাড়াও ইসরায়েলের নির্বিচার এই হামলা থেকে বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতালের মতো বেসামরিক অবকাঠামোগুলোও।

সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান বিমান হামলায় অবরুদ্ধ এই ভূখণ্ডটির ৪৭টি মসজিদ এবং সাতটি গির্জা ধ্বংস হয়ে গেছে বলে গাজার সরকার জানিয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে চলা এসব হামলায় ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিসও ধ্বংস করা হয়েছে।

গাজার মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফকে উদ্ধৃত করে আল জাজিরা আরবি বলেছে, ব্যাপক বোমা হামলার কারণে গাজার ২ লাখ ২০ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩২ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এর আগে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছিল, ইসরায়েলের সেনাবাহিনী সেখানকার একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে। যদিও ইসরায়েলি হামলার কারণে দেড় হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ এখানে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫ জনে। নিহতদের মধ্যে ৩ হাজার ৩৪২ শিশু, ২ হাজার ৬২ জন নারী এবং ৪৬০ জন বয়স্ক মানুষ।

এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ হাজার ফিলিস্তিনি। একইসঙ্গে গত ৮ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক অবরোধও আরোপ করে রেখেছে ইসরায়েল।

অবশ্য সাম্প্রতিক দিনগুলোতে জরুরি মানবিক সহায়তা বহনকারী কিছু ট্রাক ভূখণ্ডটিতে প্রবেশ করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব
Next Article ডুমুরিয়ায় কৃষক প্রশিক্ষণ ও আমের চারা বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 47 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 51 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 52 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 47 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 51 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 52 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?