By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসরায়েল যুক্তরাষ্ট্রের পালিত কুকুর: খামেনি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ইসরায়েল যুক্তরাষ্ট্রের পালিত কুকুর: খামেনি
আন্তর্জাতিক

ইসরায়েল যুক্তরাষ্ট্রের পালিত কুকুর: খামেনি

Last updated: 2025/07/17 at 2:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর বলে আখ্যা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, খামেনি বলেছেন, ‘আমাদের জাতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পালিত কুকুর ইসরায়েলি শাসনের শক্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয় হবে।
গত মাসে, ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যদিও ইরান দাবি করে আসছে যে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। জবাবে ইরান ইসরায়েল ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।
খামেনি বলেন, ‘ইরান যে (মার্কিন) ঘাঁটিতে হামলা চালিয়েছে, তা ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক মার্কিন ঘাঁটি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যদের ওপর এর চেয়েও বড় আঘাত হানা সম্ভব।’
বর্তমানে, যুক্তরাষ্ট্র ও তিনটি ইউরোপীয় শক্তি আগস্টের শেষের দিকে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হতে চাপ দিচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন পর্যন্ত কোনো অগ্রগতি না হয়, তাহলে ২০১৫ সালের ইরান চুক্তির (জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন) অধীনে উঠে যাওয়া সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহালের জন্য ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর করা হবে।
তবে এর পরও ইরানের পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে বলেছে, পূর্বশর্ত পূরণ না হলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি এই বিবৃতি প্রকাশ করেছে।
খামেনি বলেন, ‘কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই আমরা যখনই মঞ্চে প্রবেশ করি, তখন আমরা দুর্বল অবস্থান থেকে নয়, বরং সম্পূর্ণ প্রস্তুত অবস্থাতেই প্রবেশ করি।’ তিনি কূটনীতিকদের ‘নির্দেশিকা’ মেনে চলার এবং তাদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতের সেই বিমানে জ্বালানির সুইচ বন্ধ করেছিলেন ক্যাপ্টেনই
Next Article শরণখোলায় হরিণের মাংসসহ দুইজন আটক
আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?