By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসির অধীনেই এনআইডি থাকা উচিত: সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ইসির অধীনেই এনআইডি থাকা উচিত: সচিব
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইসির অধীনেই এনআইডি থাকা উচিত: সচিব

Last updated: 2025/03/13 at 4:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার কার্যক্রম থাকা উচিত বলে মনে করছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘অতীতের মতো আমরা এখনো বলছি, এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে।’
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে অতীতের মতো এখনো বলছি যে এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। এখন বাইরে যদি কোনো বিষয় ঘটে থাকে, তবে আমার কাছে বাড়তি তথ্য দেওয়ার কিছু নেই।’
কী কারণে ইসির অধীনে এনআইডি থাকা উচিত-এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘এই কারণে থাকা উচিত যে ২০০৭ সালে এটা আমাদের কাছে গড়ে উঠেছে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে সেবা দিচ্ছি। যে সেবা সম্প্রসারণের ক্ষেত্রগুলো সেটাও তৈরি করছি। যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেটা নতুন করে আবার গড়ে তোলায় চেয়ে প্রতিষ্ঠিত যেটা আছে, সেটাই যৌক্তিক বলে মনে করা হয়েছে। এবং কমিশন থেকে আমরা এই কথাটাই বারবার বলছি। এর বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, এতে কোনো মন্তব্য করার সুযোগ আমার নাই৷ আলোচনার প্রেক্ষিতে মতামত দিতে পারব।’
আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘যদি ডাটা অরক্ষিতই হয়ে থাকে, তাহলে ১৮২টি প্রতিষ্ঠা সেবা নিচ্ছে, আরও চাহিদা আছে, সেটা কেন। সুরক্ষিত বলেই তো চাচ্ছে।’
সরকার স্বাধীন অথরিটির অধীনে নিতে চাচ্ছে এখানে আপনার কোনো মতামত আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই কোনো মতামত দেওয়া আমার উচিত না।
ইসি কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘এনআইডি এখনো যায়নি, কাজেই ভোটে প্রভাব পড়বে কিনা, সেটা এখনো প্রাসঙ্গিক নয়। এখনো যায়নি। ইসির অধীনেই থাকবে, এখনো আমাদের মনোভাব এমন।’
এর আগে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সরকারের কাছে এনআইডি ইসির অধীনে ন্যস্ত করতে বিদ্যমান আইন বাতিল চেয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দেয়। এ সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখা না গেলে বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ‘অপারেশনাল হল্ট’ নামে তিন ঘন্টার কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি দেওয়া হয়।
গত বুধবার (১৩ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন,আপাতত জাতীয় পরিচপত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে তা স্বাধীন সংস্থার অধীনে যেতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং
Next Article জন্মদিনের আগেই আমির খানের বাড়িতে হাজির সালমান-শাহরুখ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 3 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 3 hours ago
জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?