By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসির সংলাপে যাবে না ইসলামী আন্দোলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > ইসির সংলাপে যাবে না ইসলামী আন্দোলন
নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

ইসির সংলাপে যাবে না ইসলামী আন্দোলন

Last updated: 2023/11/02 at 2:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষবারের মতো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি- এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা কারাগারে। তাই সংলাপ কার সঙ্গে হবে? আর আমরা নির্বাচন কমিশনতো বাতিল চাই। তাদের সঙ্গে কিসের সংলাপ। তাদের সঙ্গে আমরা সংলাপে যাবো না।

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের অনুমতি পেলেও ‘মহাসমাবেশ’ নিয়ে এখনো শঙ্কামুক্ত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, মহাসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে এবং ঢাকায় আসতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। সেজন্য মহাসমাবেশ শেষ না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত হতে পারছে না ইসলামী আন্দোলন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ প্রস্তুতির বিষয়ে জানাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মহাসমাবেশ নিয়ে শঙ্কায় আছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত সমাবেশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শঙ্কামুক্ত নই। কখন সরকার কি পরিকল্পনা করে তা তো জানা যায় না। সমাবেশে শেষে নেতাকর্মীরা যদি নিরাপদে বাড়ি যেতেন তাহলে আমরা শঙ্কামুক্ত হবো। এর আগে আমরা শঙ্কামুক্ত নই।

এক প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে বলেন, নিরপেক্ষ নির্বাচনে দাবিতে আমরা সবাই ঐকমত্য।

কিন্তু যুগপৎ আন্দোলনে আমরা এখনো যাইনি। কিন্তু তাদের (বিএনপি) দাবিতের সঙ্গে আমরা ঐকমত্য। আর ভবিষ্যতে এক সঙ্গে কর্মসূচি করবো কি না তা পরিবেশ ও পরিস্থিতি বলে দিবে।

তিনি বলেন, মহাসমাবেশের কার্যক্রম মোটামুটি সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের মাধ্যমে অনুমতিও পেয়েছি। এরপরও কিছু কিছু জেলায় বাস মালিক সমিতি এবং লঞ্চ মালিক সমিতি অগ্রিম টাকা নিয়েও তারা তাদের পরিবহন দিতে গড়িমসি করছেন। আবার কিছু কিছু থানা ও প্রশাসন আমাদের নেতাকর্মীদের ঢাকা না আসার জন্য টেলিফোনে হুমকি-ধামকি দিচ্ছেন। আটকও করা হয়েছিল। আবার ছেড়েও দিয়েছে। পরিবহন মালিকদেরকে বলবো, দেখুন আমরা অনুমতি পেয়েছি। তাই কোন অবস্থাতেই আমাদের নেতাকর্মীরা ঢাকায় আসতে যাতে বাধার সম্মুখীন না হোন, সেই ব্যবস্থা করবেন। আর পরিবহন দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ইতিমধ্যে মহাসমাবেশ বাস্তবায়নের যতগুলো পদক্ষেপ নেয়া প্রয়োজন তা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে বলেন, আগামীকাল মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই মহাসমাবেশ সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নভেম্বরেও ঘূর্ণিঝড়ের শঙ্কা
Next Article সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 28 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 30 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?