By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ইসি কর্মকর্তাদের কর্মবিরতি কাল, বন্ধ থাকবে এনআইডি সেবা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ইসি কর্মকর্তাদের কর্মবিরতি কাল, বন্ধ থাকবে এনআইডি সেবা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইসি কর্মকর্তাদের কর্মবিরতি কাল, বন্ধ থাকবে এনআইডি সেবা

Last updated: 2025/03/12 at 4:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার দাবিতে সারাদেশে কর্মবিরতিতে যাচ্ছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) এনআইডি সেবা বন্ধ থাকবে।
বুধবার (১২ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা গেলেও সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় সারাদেশে একযোগে আগামীকাল বৃহস্পতিবার স্ট্যান্ড ফর এনআইডির ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে করে এসময় সারাদেশে এনআইডি সেবা বন্ধ থাকবে।
মনির হোসেন বলেন, এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য।
তিনি বলেন, গত ৫ তারিখে এখানেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো কিছু আমরা পাইনি। তাই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে (মানববন্ধন) যাবো, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পালন করবো। এরমধ্যে কোনো সাড়া না পেলে পরবর্তীতে আমরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবো।
‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর মন্ত্রিপরিষদ বিভাগ ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে গত ৩ মার্চ।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আবারও ভারতকে আক্রমণ হোয়াইট হাউসের
Next Article খোকসায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?