By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে পুলিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে পুলিশ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে পুলিশ

Last updated: 2023/06/26 at 1:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরেফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নির্ধারিত সময়ে গমন নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সড়কে থাকবে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। অনেক সময় অভিযোগকারীদের যথাসময়ে সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য এবার সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল টহল। যাতে দ্রুত সময়ে অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থাগ্রহণ করা যায়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৬ জুন) দুপুর পৌনে ১২টায় পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৃষ্টি উপেক্ষা করে হাট পরিদর্শন করেন আইজিপি। এসময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, গত ঈদুল ফিতরে সবার সার্বিক সহযোগিতায় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পেরেছি। সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন ও যার যার গন্তব্যে নির্বিঘ্নে এবং যথাসময়ে গমন করতে পেরেছেন। এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আইজিপি বলেন, মেট্রোপলিটন পুলিশ হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ রেলওয়ে পুলিশ, র‌্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ সব ইউনিট একযোগে কাজ করছে। আমরা মালিক শ্রমিক, হাটের ইজারাদার ও যাত্রীদের সঙ্গে কথা বলেছি। কেউ হয়রানির শিকার হচ্ছেন কি না তা জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সব স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন তারা।

আইজিপি আরও বলেন, এর আগে আমরা গাজীপুর সাভার বাইপাইল এলাকা পরিদর্শন করেছি। সড়কের অবস্থার বিষয়ে মানুষের জেনেছি। ঈদযাত্রা সরজমিনে পরিদর্শন করেছি। সাধারণ মানুষ নিরাপদে নির্বিঘ্নে যার যার গন্তব্যে যাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, পদ্মাসেতু হয়েছে। আগের মতো অবস্থা আর নেই যে মানুষ বাসের ছাদে চড়ে গন্তব্যে যাবেন। ঈদযাত্রায় সড়কের অবস্থার কথা ভেবে মানুষ আগে বাড়িতে নাকি রাস্তায় ঈদের নামাজ পড়বেন সেই শঙ্কায় থাকতেন, তবে সে পরিস্থিতি এখন আর নেই। গত ঈদুল ফিতরের ঈদযাত্রা ছিল স্মরণকালের স্বস্তিদায়ক।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চলতি বছরে প্রায় ১১ লাখ বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে
Next Article ঢাকা-১৭ উপনির্বাচনে প্রতীক পেলেন হিরো আলম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?