By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত সুন্দরবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত সুন্দরবন
বাগেরহাট

ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত সুন্দরবন

Last updated: 2026/03/24 at 1:16 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : ঈদের ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত হয়েছে সুন্দরবনের কটকা,করমজলসহ পর্যটনস্পট সমূহ।

মঙ্গলবার দুই হাজার পর্যটক কটকায় গেছেন। গত চারদিনে ৮ সহস্রাধিক পর্যটক লঞ্চ, ট্রলার ও জাহাজে করে সুন্দরবনে ঘুরে বেড়িয়েছেন। বনবিভাগ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল নেমেছে। ৩৫টি ট্যুরিস্ট জাহাজ পর্যটক নিয়ে সুন্দরবনে যাওয়ার জন্য সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ থেকে পারমিশন নিয়েছেন। করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আজাদ কবীর জানান, গত চার দিনে ছয় সহস্রাধিক সব বয়সী নারী, পুরুষ ও শিশু পর্যটক একদিনের ট্যুরে ছোট ছোট ট্রলার ও লঞ্চে করে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে ঘুরে বেড়িয়েছেন। প্রতিদিন পর্যটকের যাতায়াত সংখ্যা বাড়ছে বলে তিনি জানান। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মতিউর রহমান জানান, মঙ্গলবার সকালে ট্যুরিস্ট বহনকারী ৩২টি জাহাজ কটকায় নোঙর করেছে। এ সব জাহাজে দুই হাজারেরও বেশী নারী পুরুষ পর্যটক কটকায় বেড়াতে এসেছেন। পর্যটকরা কটকার জামতলা সীবীচে হাটাহাটি, ওয়াচটাওয়ারসহ বিভিন্নস্পটে ঘুরে বেড়ান পর্যটকরা। অতি কাছ থেকে সুন্দরবনের মায়াবী চিত্রল হরিণের ছোটাছুটি ও নদীর চরে কুমিরের রোদ পোহানো দেখে এবং পাখপাখালীর ডাক শুনে পর্যটকরা মুগ্ধ হচ্ছেন। এ সকল পর্যটক কটকা ঘুরে সুন্দরবনের দুবলারচর, কচিখালীসহ সুন্দরবনের অন্যান্য ট্যুরিস্ট স্পটে যাবেন বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। অপরদিকে, শরণখোলার স্থানীয় ট্যুরঅপারেটর রাসেল আহমেদ বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রে যাওয়ার জন্য অনেক পর্যটক শরণখোলা রেঞ্জ সদরে এসেছিলেন। আলীবান্দা ইকো-ট্যুরিজম কেন্দ্রে যেতে জনপ্রতি ৩শ ৪৫ টাকা রাজস্ব দিতে হয় জেনে অধিকাংশ পর্যটক ফিরে গেলেও শতাধিক পর্যটক আলীবান্দায় গেছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সুন্দরবনে পর্যটকের যাতায়াত বেড়েছে। পর্যটকরা আইন অমান্য করে যাতে প্লাষ্টিক বর্জ্য ফেলে বনের পরিবেশ দূষন না করার বিষয় তাদেরকে সতর্ক করা সহ পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে বনরক্ষীরা সচেষ্ট রয়েছেন বলে এসিএফ জানিয়েছেন।

 

জন্মভূমি ডেস্ক March 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় ব্রিটিশ হটাও আন্দোলনের সাক্ষী ‘দরবার স্তম্ভ’
Next Article দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
 

Loading Comments...
 

    Welcome Back!

    Sign in to your account

    Lost your password?