By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঈদের দিন বর্ষা হবে, জানালোআবহাওয়া অফিস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > ঈদের দিন বর্ষা হবে, জানালোআবহাওয়া অফিস
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঈদের দিন বর্ষা হবে, জানালোআবহাওয়া অফিস

Last updated: 2025/06/01 at 7:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : আর ক’দিন পরেই ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব নিয়ে চলছে জোর প্রস্তুতি। তবে, বৃষ্টি না আবার পণ্ড করে দেয় সেই আনন্দ। এমন ভাবনায় অনেকেরই কপালে চিন্তার ভাঁজ। পশুর হাটের ব্যবস্থাপনাই বা কেমন হবে, ঈদের জামাত, কোরবানির সময় প্রকৃতি ছাড় দেবে তো?
গত দু’দিন ধরেই গভীর নিম্নচাপের দাপট দেখলো দেশবাসী। তার ওপর মৌসুমি বায়ু তথা বর্ষাও এবার এসেছে আগেভাগেই। ফলে বর্ষণ ঠিক অসময়ের না হলেও মে’র শেষের এই আবহাওয়া ঈদের প্রস্তুতিতে বাঁধ সেধেছে। ঈদুল আজহাতে টানা ১০ দিনের লম্বা ছুটির সময় আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ২ জুনের পর সপ্তাহজুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশে আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই। তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ঢাকায় শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। রবিবারও ঢাকাসহ সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এক-দুই পশলা বৃষ্টি হবে।
ঈদের সময়ে আবহাওয়ার চিত্র কেমন থাকতে পারে তার বর্ণনা দিয়ে এ আবহাওয়াবিদ বলেন, ২ জুনের পর বৃষ্টিপাত কমে আসবে। কিন্তু একেবারে থেমে যাবে না। এ সপ্তাহজুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। তবে উত্তরাঞ্চলের বিভাগ রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলক কম থাকবে। ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে ঈদের তিন দিন আগে আরও স্পেসিফিক করে বলা সম্ভব হবে। এই সময়টাজুড়ে ভ্যাপসা গরম থাকবে। কারণ বাতাসে জলীয়বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে। মূলত বাতাসে যখন জলীয়বাষ্পের উপস্থিতি বেশি থাকে, তখন গরম অনুভূত হয়।
আগামী ৭ জুনের পর তাপমাত্রা ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে। আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, এ সপ্তাহের শেষের দিকে সারাদেশেই তাপমাত্রা বাড়তে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইব্রাহিম আঃ এর কোরবানির ইতিহাস
Next Article জিয়াউর রহমান সাংবাদিকদের লেখার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন: অনিন্দ্য ইসলাম অমিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

তালায় যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

জামায়াত সরকার গঠন না করতে পারলেও রেকর্ড পরিমাণ ‌‌ভোট পেয়েছে

By Correspondent 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?