By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকে সবার ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকে সবার ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকে সবার ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Last updated: 2025/06/03 at 3:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহনে প্রতিটি স্টপেজ থেকে উঠানো সব যাত্রীর ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (০৩ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা বসেছিলাম। গতবার সবাই নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পেরেছে। এটা আপনারাও প্রচার করেছেন। আমরা আশা করছি, এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে। গতবার তারা যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়ায় নিয়েছিল, কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেয়নি। এবার যেন আসা এবং যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয় সেজন্য আমরা বসেছিলাম। মালিকপক্ষ সম্মত হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা অনেক সময় দেখেছি ঈদের মৌসুমে যে সমস্ত ড্রাইভার দক্ষ না তাদেরকেও বাস চালাতে দেওয়া হয়। কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি অদক্ষ ড্রাইভাররা কোনোভাবেই যেন বাস চালাতে না পারে। তাদের বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে ওঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষে স্টপেজ পর্যন্ত যারা উঠবে সবার ছবি নিতে হবে। ধরেন, আমিন বাজারে যাত্রী উঠানো বন্ধ হবে, সেখানেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে। কিছু বাস আছে সাভারেও যাত্রী ওঠায়। তাদেরকে সাভার থেকেও ছবি তুলতে হবে। প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে তাহলে তারা সাথে সাথেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায়- ফিটনেসবিহীন গাড়িগুলো মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান। রং-টং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, একজন ড্রাইভার রাজশাহীতে একটা গাড়ি নিয়ে গেলে সেখান থেকে আবার সাথে সাথে চলে আসতে হয়। আমরা তাদের বলেছি চালকদের যেন পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়ে গেছে। যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এ বিষয়ে আমরা পুরাপুরি সজাগ রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী পুরাপুরি সজাগ আছে। পুলিশের জন্য আমরা শুধু জরুরি ছুটিটা রেখেছি। বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অ্যাডভোকেট আলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর
Next Article সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?