By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঈদ আনন্দ নেই ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ঈদ আনন্দ নেই ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ঈদ আনন্দ নেই ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর

Last updated: 2024/06/15 at 7:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : রাত পোহালেই ঈদ, কিন্তু আমাগো কপালে কি আর ঈদ আনন্দ আছে ? কদিন আগেই ঘূর্ণিঝড় রেমালে আমার মত অনেকের চিংড়ি ঘের ডুইবা সগল মাছ ভাইষ্যা গেছে। এ বিষয় কথা হয় মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামের ছোট খাট চিংড়ি চাষি আফছার গাজীর সঙ্গে। তিনি দীর্ঘ নিশ্বাস ফেলে এ প্রতিবেদককে জানান, এবারের ঈদে কোরবানি করা তো দূরের কথা পোলাপানদের মুখে ভাল মন্দ খাবার দিতে পারব কিনা তাই ভাবতাছি। তিনি বলেন, ছোট খাট পরিবার আমার সারা বছর আয় করি ৪ বিঘা চিংড়ি ঘের থেকে। কিন্তু সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে বেঁড়িবাঁধ ভাইঙ্গা শুধু আমার নয় এলাকার অনেকের চিংড়ি ঘের ভাইষ্যা গেছে। তাই আমর মত অনেকের ঈদ আনন্দ কাইড়া নিছে ঐ ঘূর্ণিঝড় রেমাল। অনুরুপ কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, মহারাজপুর, মহেশ^রীপুর, কয়রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চিংড়ি ঘের বাঁধ ভাঙা পানি এবং অতি বৃষ্টির পানিতে ছোট বড় সহস্রাধিক চিংড়ি ঘের ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে এসব চিংড়ি চাষিরা। তাই নতুন করে চিংড়ি পোনা ছাড়া এবং ঘেরের রাস্তা সংস্কার করতে অনেক টাকার প্রয়োজন। যে কারনে বাড়তি ঈদের খরচ যেন বোঝা হয়ে দাড়িয়েছে অনেকের মাথায়। এবারের ঈদ আনন্দ নিয়ে ভেসে যাওয়া অনেক চিংড়ি ঘের মালিকদের সাথে আলাপ করে জানান গেছে, ঘেরের চিংড়ি মাছ উঠা মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় রেমালের কারনে ভেসে গেছে অধিকাংশ চিংড়ি ঘের। ফলে নতুন করে মোটা অংকের টাকা এ মহুর্তেই খরচ করতে হচ্ছে তাদের। খবর নিয়ে আরও জানা গেছে, এপ্রিল থেকে আগষ্ট পর্যন্ত চিংড়ি ধরার ভরা মৌসুম, যার শুরুটা মে মাসে এবং প্রতি বছর এই মে মাসেই ঘূর্ণিঝড় আঘাত আনে। যে কারনে চিংড়ি চাষিরা বেশি ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ চিংড়ি চাষিদের সরকারি কোন সহযোগিতা করা হবে কিনা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক উজ জামানের সাথে কথা বললে তিনি বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্থ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে সার্বিক বিষয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে। এবং তার মধ্যে ক্ষতিগ্রস্থ চিংড়ি ঘের মালিকদের কথা উল্লেখ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি বলেন, অবশ্যই ক্ষতিগ্রস্থ চিংড়ি চাষিরা সরকারের সহযোগিতা পাবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া?
Next Article চাঁদপুরে অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?