By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঈদ ও বৈশাখের আগমনে ব্যস্ত কোটালীপাড়ার মৃৎশিল্পীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঈদ ও বৈশাখের আগমনে ব্যস্ত কোটালীপাড়ার মৃৎশিল্পীরা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঈদ ও বৈশাখের আগমনে ব্যস্ত কোটালীপাড়ার মৃৎশিল্পীরা

Last updated: 2025/03/19 at 4:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ উল ফিতর এবং পহেলা বৈশাখকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পাড় করছেন। হিরণ গ্রামের ৪৫টি পাল পরিবারের সদস্যরা পূজা, ঈদ, পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তির মেলাসহ বিভিন্ন উৎসবের প্রতিমা এবং মাটির জিনিসপত্র তৈরি করছেন তারা।
সরেজমিনে হিরণ গ্রামের পাল পাড়ায় গিয়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের নারী-পুরুষকে মাটির বিভিন্ন খেলনা তৈরির কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। কেউ কাদামাটি ছেনে তৈরি করছে পুতুল, কেউ ব্যস্ত খেলনা তৈরিতে। অনেককে আবার এসব রোদে শুকাচ্ছে। কেউবা রং তুলির আঁচড়ে এসব সামগ্রীকে রাঙিয়ে তুলছে।
স্থানীয় বলাই পাল জানান, প্লাস্টিকের বিভিন্ন খেলনার সহজলভ্যতা এবং রং ও মাটির দাম বৃদ্ধি পাওয়াতে আগের তুলনায় মাটির তৈরি এসব সামগ্রী বিক্রিতে লাভ হচ্ছে না।
তিনি বলেন, ‘বাপ-দাদার আমল থেকে আমরা এই কাজ করে আসছি। পূজার সময় প্রতিমা তৈরি করি। বছরের অন্যান্য উৎসবের সময় মাটির হাতি, ঘোড়া, বাঘ, হরিণ, ময়ূর, কাঁঠাল, আম, পেঁপে, আপেল, হাড়ি, পাতিল ও মাটির ব্যাংকসহ বিভিন্ন খেলনা তৈরি এবং বিক্রি করি।’
এইচএসসি পরীক্ষার্থী বিশ্বজিৎ পাল বলেন, ‘ঈদ ও বৈশাখি মেলা উপলক্ষে বর্তমানে আমাদের কাজের খুব চাপ। যে কারণে লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমিও কাজে হাত লাগাই। আরেক শিক্ষার্থী সমাপ্তি পাল বলেন, ‘আমি হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ি। রমজান মাস উপলক্ষে বিদ্যালয় বন্ধ রয়েছে। অন্যদিকে বাড়িতে মাটির জিনিসপত্র তৈরির কাজের চাপও বেশি, তাই মাটির সামগ্রীগুলোতে রঙের কাজ করছি।’
সত্তোরর্ধ দেবী রাণী পাল বলেন, ‘এখন সবকিছুর দাম বেড়ে গেছে। আগের মত মাটির তৈরি জিনিসের চাহিদা নেই। তাই সরকারিভাবে আমাদেরকে যদি একটু সহযোগিতা করা হতো তাহলে আমরা পুরাতন এই শিল্পটাকে ধরে রাখতে পারতাম।’
উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প নামের একটি প্রকল্প ছিল। এই প্রকল্পের মাধ্যমে মৃৎ শিল্পীদের সহযোগিতা করার সুযোগ ছিল। বর্তমানে এই প্রকল্পটি বন্ধ রয়েছে। পরবর্তীতে প্রকল্পটি চালু হলে তাদেরকে সহযোগিতা করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কখন নির্বাচন চায় এনসিপি?
Next Article জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?