By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: উত্তর কোরিয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > উত্তর কোরিয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

উত্তর কোরিয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন

Last updated: 2023/09/14 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : উত্তর কোরিয়া সফরে যেতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত চার বছরের মধ্যে বুধবার (১৩ সেপ্টেম্বর) এই দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক হয় এবং এই বৈঠকের পরই পুতিনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানান কিম।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

উত্তর কোরীয় নেতা কিম বর্তমানে রাশিয়া সফর করছেন। মূলত ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে পুতিন নিজের পক্ষের জোটকে শক্তিশালী করতে চাইছেন এবং বিপরীত দিকে উত্তর কোরিয়ার নেতা তার দেশের সামরিক আধুনিকীকরণকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।

এর আগে গত মঙ্গলবার সকালে কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় প্রবেশ করেন। এর পরদিন ৭০ বছর বয়সী পুতিন এবং ৩৯ বছর বয়সী কিম তাদের মন্ত্রীদের সাথে নিয়ে পরবর্তী কয়েক ঘণ্টা বৈঠক করেন এবং এরপর বৈশ্বিক নানা ইস্যু ও একে অপরকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

বৈঠকের পর পুতিনকে ‘সুবিধাজনক সময়ে’ উত্তর কোরিয়ায় সফরের জন্য আমন্ত্রণ জানান কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ বৃহস্পতিবার বলেছে, ‘পুতিন আনন্দের সাথে আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার ইচ্ছা পুনর্নিশ্চিত করেছেন।’

অবশ্য রাশিয়ায় উভয় নেতার এই আলোচনা যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। পশ্চিমাদের আশঙ্কা, ইউক্রেনে যুদ্ধের জন্য কিম হয়তো মস্কোর কাছে অস্ত্র বিক্রি করতে পারে, আর সেটিও সম্ভবত প্রযুক্তির বিনিময়ে যা পিয়ংইয়ংয়ের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

আল জাজিরা বলছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা রাশিয়ার একটি বিমান কারখানা পরিদর্শন করবেন এবং ভ্লাদিভোস্তকে ভ্রমণ করবেন। সেখানে তিনি রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর দেখবেন বলে আশা করা হচ্ছে। কিমের প্রতিনিধি দলে তার প্রতিরক্ষামন্ত্রী, তার শীর্ষ সামরিক কমান্ডার এবং দেশটির যুদ্ধাস্ত্র বিভাগের পরিচালক রয়েছেন।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা ‘সাম্রাজ্যবাদীদের সামরিক হুমকি, উস্কানি ও অত্যাচার’ মোকাবিলায় কৌশলগত ও যুদ্ধ কৌশল সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

অন্যদিকে পুতিন ‘উভয় দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করার’ প্রশংসা করেছেন এবং সাংবাদিকদের বলেছেন, তিনি উত্তর কোরিয়ার সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির ‘সম্ভাবনা’ দেখেছেন।

তবে ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় বা উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র হস্তান্তরের কোনও ঘটনা ঘটলে উভয় দেশের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এমনকি ইউক্রেনে কয়েক হাজার সৈন্য হারানোর পরে সাহায্যের জন্য পুতিন কিমের কাছে ‘ভিক্ষা’ করছেন বলেও মন্তব্য করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন, ‘উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র হস্তান্তর করা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন। অবশ্যই, আমরা আক্রমণাত্মকভাবে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থায়নকারী সকল পক্ষের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞাগুলো প্রয়োগ করেছি এবং আমরা সেই নিষেধাজ্ঞাগুলো প্রয়োগ করতে থাকব এবং প্রয়োজন হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতেও দ্বিধা করব না।’

সিনিয়র করেস্পন্ডেন্ট September 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কৃষি মার্কেটে ছিল না ফায়ার সেফটি : ফায়ার সার্ভিস
Next Article লিভারের কার্যক্ষমতা প্রায় ফুরিয়ে গেছে খালেদা জিয়ার, রয়েছে তীব্র রক্তক্ষরণের ঝুঁকি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
আন্তর্জাতিক

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?