By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উপকূল অঞ্চলে তীব্র তাপপ্রবাহ খাওয়ার পানির জন্য হাহাকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > উপকূল অঞ্চলে তীব্র তাপপ্রবাহ খাওয়ার পানির জন্য হাহাকার
সাতক্ষীরা

উপকূল অঞ্চলে তীব্র তাপপ্রবাহ খাওয়ার পানির জন্য হাহাকার

Last updated: 2025/04/30 at 12:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর :  তাপপ্রবাহে উপকূলীয় এলাকা সাতক্ষীরার কালিগঞ্জে নিরাপদ খাওয়ার পানির সংকট আরও বেড়ে গেছে। চলতি মাসের শুরু থেকে এই সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। নারী-পুরুষ ও শিশুরা পরিবারের জন্য প্রয়োজনীয় সুপেয় পানি সংগ্রহ করতে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিচ্ছেন। নিরাপদ পানি দুর্লভ হওয়ায় অনেকে পুকুরের কাদা মিশ্রিত পানি পান করতেও বাধ্য হচ্ছেন।
কালিগঞ্জ উপজেলা জনস্বাস্থ্যা প্রকৌশল কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ অঞ্চলে স্বাভাবিক অবস্থাায় ৪০ শতাংশ মানুষ সুপেয় পানির সংকটে থাকেন। তবে গ্রীষ্মের প্রচ- দাবদাহে ৫০-৬০ শতাংশ মানুষের খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে পানিসংকট আরও বাড়তে পারে। উপজেলায় ১ হাজার ৯৪৯টি গভীর, ৪৯১টি অগভীর, ৫০০টি এসএসটি ও ৪৪১টি ভিএসএসটি নলকূপ রয়েছে। এর মধ্যে ৮টি গভীর, ১২৯টি অগভীর, ১৬টি এসএসটি ও ৪৪টি ভিএসএসটি নলকূপ কয়েক বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে।
উপজেলায় জলবায়ু ও খাওয়ার পানির সংকট নিয়ে কাজ করে নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক লুৎফর রহমান বলেন, শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের মানুষকে নির্ভর করতে হয় পুকুর ও বৃষ্টির পানির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, অনিয়ন্ত্রিত চিংড়ি চাষ, চিংড়িঘেরে উঁচু বাঁধ না দেওয়া, নদীপ্রবাহ আটকে দেওয়া, পুকুর ভরাট, খাল বেদখলের কারণে প্রান্তিক অঞ্চলের মানুষের নিরাপদ পানির সংকটের মধ্যে দিয়ে দিন পার করতে হয়।
লুৎফর রহমান আরও বলেন, সাধারণত শীতের মৌসুম থেকে বর্ষা আসার আগপর্যন্ত লম্বা সময় এই দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। কিন্তু চলতি মাসের শুরু থেকে প্রচ- তাপপ্রবাহের কারণে গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কৈখালী, রমজাননগরসহ উপজেলার অধিকাংশ এলাকার প্রাকৃতিক পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি ব্যবস্থাাপনায় গড়ে ওঠা জলাধারগুলো চাহিদা পূরণে সক্ষম না হওয়ায় খাওয়ার পানির সংকট তীব্রতর হয়েছে। সবচেয়ে সমস্যায় পড়েছেন নারীরা। এই গরমের মধ্যে তারা কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়েও চাহিদামতো পানি সংগ্রহ করতে পারছেন না।
পিএসএফ থেকে পানি নেওয়ার জন্য গত শনিবার দুপুরে শতাধিক মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ছিলেন আয়ুব আলী ও সাবিনা খাতুন দম্পতি। তারা জানালেন, আড়াই কিলোমিটার দূরে হাটছালা গ্রাম থেকে তারা খাওয়ার পানি নিতে এসেছেন। বিদ্যুৎ না এলে পানি নিতে পারছেন না। পানি উন্নয়ন বোর্ডের পুকুরের তিন ভাগের দুই ভাগ শুকিয়ে গেছে, পানি ঘোলা। যা খাওয়ার অনুপযোগী।
কৈখালী ইউনিয়নের বৈশখালী এলাকার নুরুল হক গাজী বলেন, প্রচ- দাবদাহে এলাকার অধিকাংশ পুকুরের পানি শুকিয়ে গেছে। অন্যদিকে নলকূপ দিয়ে পানি উঠছে না। সরকারি-বেসরকারি যেসব খাওয়ার পানির উৎস ছিল, সেগুলো সংস্কার না করায় সংকট বেড়েছে।
গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আবদুল কাদের বলেন, এই এলাকার পানি লবণাক্ত। তাঁদের এলাকায় সরকারি কোনো পুকুর বা জলাধার না থাকায় প্রতিবছর দুই থেকে তিন মাস বিশুদ্ধ খাওয়ার পানির কষ্টে কাটাতে হয় তাঁদের। কিন্তু চলতি মাসে দাবদাহে পানিসংকট তীব্র আকার ধারণ করায় তাঁদের কষ্ট বেড়েছে।
কালিগঞ্জ উপজেলা জনস্বাস্থ্যা বিভাগের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ নলকূপে পানি কম উঠছে। প্রচ- তাপপ্রবাহে পুকুর ও জলাধার শুকিয়ে গেছে। আরডব্লিউএইচ ও পিএসএফ ঠিকভাবে কাজ করছে না। ফলে পানির সংকট বেড়েছে। বৃষ্টি না হলে এই সংকট আরও বাড়তে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরা কালিগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি
Next Article সাতক্ষীরায় শ্রমিকের অভাবে মাঠে পড়ে আছে কৃষকের স্বপ্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?