By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: উপযুক্ত পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > উপযুক্ত পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

উপযুক্ত পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন

Last updated: 2025/01/05 at 3:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার (০৫ জানুয়ারি) দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’
তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন।’
সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়।’
বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন সালাহউদ্দিন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে এখন বিনিয়োগ পরিবেশ ভালো, কোনো বাধা নেই: বাণিজ্য উপদেষ্টা
Next Article দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দাকোপে কামমারী খাল পুনঃখননের উদ্বোধন

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
খুলনা

পাইকগাছা রাস্তা নির্মানের সরকারি ইট ইউপি সদস্যের বাড়ি নেওয়ার অভিযোগ : নেপথ্যে পিআইও কর্মকর্তা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
খুলনা

পাইকগাছায় অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?