By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: এই সপ্তাহেই নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে : সালাহউদ্দিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > এই সপ্তাহেই নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে : সালাহউদ্দিন
রাজনীতি

এই সপ্তাহেই নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে : সালাহউদ্দিন

Last updated: 2025/12/06 at 4:18 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল এই সপ্তাহের মধ্যেই ঘোষণা করবে নির্বাচন কমিশন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে ‘ঐতিহাসিক ও পরিবর্তনের নির্বাচন’ অনুষ্ঠিত হবে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ার ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, জাতীয় নির্বাচন শুধু বিজয়ী নির্ধারণের ভোট নয়; এটি এমন একটি নির্বাচন হবে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। তিনি দাবি করেন, জনগণ নিজেরাই তাদের ভোট পাহারা দেবে এখানে অন্য কারো প্রয়োজন হবে না।
তিনি আরো বলেন, গত ১৬–১৭ বছর ধরে দেশবাসী আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী শাসনের’ কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল।
সালাহউদ্দিনের অভিযোগ, শেখ হাসিনা কার্যত একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা কখনোই দেশের মানুষের প্রতি দায়িত্বশীল ছিলেন না। বরং একটি পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। ক্ষমতায় থাকার উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট ও দেশকে অন্যের প্রভাবাধীন করে দেওয়া।
তার দাবি, জনগণের ‘গণভোটসদৃশ প্রত্যাখ্যানের’ পর দেশত্যাগ করে শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন যে তিনি জনগণের প্রতিনিধি নন।
এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই।
এ দিকে বিকেলে তিনি ধারাবাহিকভাবে চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

জন্মভূমি ডেস্ক December 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাবরি মসজিদ নির্মাণে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ
Next Article কয়েকটি ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়া চলছে: পরিবেশ উপদেষ্টা
আরো পড়ুন
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 3 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 3 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?