By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এই সরকারের অধীনে কখনো অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না : মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এই সরকারের অধীনে কখনো অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না : মির্জা ফখরুল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এই সরকারের অধীনে কখনো অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না : মির্জা ফখরুল

Last updated: 2023/06/30 at 3:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার সরকারের অধীনে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। সেই কারণে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার দরকার, যা আমরা বারবার বলে আসছি। এই বিষয়ে এখন সকল দল এবং সারা বিশ্বও বলা শুরু করেছে।

শুক্রবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর এটাই আমাদের মূল কথা। সেই কারণেই আন্দোলন তীব্র হচ্ছে। আর গোটা পৃথিবী আন্দোলন সমর্থন করছে, যেমনিভাবে ১৯৭১ সালে সমর্থন করেছিল।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আগে সব সময় বলা হত আমরা সহিংসতা করি। তবে গত কয়েক বছরে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা কোনো ধরনের সহিংসতা করি না। সহিংসতা করে সরকারি দলের লোকজন। পরে তারা উল্টো বিএনপির ওপর দোষ চাপাতে চায়। তবে এবার দোষ চাপানোর সুযোগ পায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি জনগণের দল। আর বিএনপি জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টির সঙ্গে জোটের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা নিরপেক্ষ সরকার চাই তাদের সঙ্গে আমরা আছি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা তৈরি করতে চাই।

ব্রিকসে যাওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, এটি সুবিধাবাদী পদক্ষেপ। যখন তাদেরকে (আওয়ামী লীগ) পশ্চিমা বিশ্ব গ্রহণ করছে না তখনই তারা ব্রিকসে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ মূল সমস্যা হচ্ছে দুর্নীতি।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বার্লিনে চ্যাম্পিয়ন কেভিতোভা
Next Article যশোরে চোর চক্রের দুই সক্রিয় সদস্য আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 21 minutes ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 44 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 1 hour ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 1 hour ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?