By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: একজন রানু আপা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > একজন রানু আপা
শীর্ষ খবর/ তাজা খবরসাহিত্য

একজন রানু আপা

Last updated: 2021/08/22 at 12:36 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

চল্লিশ দশকে যখন বাংলার নারী সমাজ অন্ধকার গৃহকোণে আবদ্ধ থাকাকেই নিয়তি বলেই জানত সেই সময়ে আনোয়ারা বেগম (যিনি সবার কাছে রানু আপা নামেই পরিচিত ছিলেন) সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে দৃঢ় বলিষ্ঠতায় নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার ডাক দিয়েছিলেন। তিনি অনুধাবন করেছিলেন শিক্ষা ছাড়া নারীর মুক্তি মিলবে না। খালিশপুরের চরের হাটে পৈতৃক বাড়ি হলেও পিতার কর্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন ২১ ফেব্রুয়ারি ১৯৩১ সালে। তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশুনা ছিল ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ।কঠিন দারিদ্র্যের মধ্যে বাড়িতে বড় ভাইদের কাছে পড়াশোনা করে ১৯৪৮ সালে প্রাইভেটে ম্যাট্রিকুলেশন পাশ করেন।তারপর রাজেন্দ্র কুমার গার্লস কলেজ (RKGC, যে কলেজটি প্রতিষ্ঠা করেন খুলনা পৌরসভার চেয়ারম্যান মহেন্দ্র কুমার ঘোষ) থেকে আইএ ও বিএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। মেট্রিক পাশ করার পর থেকেই তিনি একই সাথে খুলনা বি আর সিং রেলওয়ে স্কুলে চাকরি করতেন এবং (RKGC) কলেজে পড়তেন। এমএ পাস করার পর তাকে ওই কলেজেই অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর সমগ্র জীবনই ছিল সংগ্রামময়। তিনি নির্ভীকভাবে শিক্ষার প্রসার, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আহসান আহমেদ রোডে কলেজটি পঞ্চাশের দশকে স্থানান্তরিত হয়। খুলনা গার্লস কলেজ নামে নিজস্ব ক্যাম্পাস পাওয়ার পরে তাঁর প্রশাসনিক দক্ষতা, দুঃসাহসী মনোভাব, যোগ্যতা দেখে গভর্নিং বডি তাঁকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। তাঁর দক্ষ হাতের পরিচালনায় কলেজে নতুন নতুন বিভাগ খোলা হওয়ার ফলে ছাত্রী ও শিক্ষক সংখ্যা বৃদ্ধি পায়। ফলে তিনি কলেজটিকে বর্তমান স্থানে বয়রায় স্থানান্তর করেন। মোট ১৮ একর জমি ক্রয় করেন, তার থেকে ২ একর জমি কলেজসংলগ্ন বিভাগীয় গ্রন্থাগারকে দেন। আজকের খুলনা সরকারি মহিলা কলেজটি তাঁর নিজের হাতে তৈরি। তাঁর সম্পূর্ণ আত্মনিবেদন এবং বলিষ্ঠ প্রশাসনিক দক্ষতার ফলে মহিলা কলেজ খুব দ্রুত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ গুলোর মধ্যে স্থান করে নেয়। উর্দু কবি কৃষন চন্দের গাদ্দার উপন্যাস এর বঙ্গানুবাদ করে তিনি সারা বাংলাদেশে সাড়া ফেলে দেন। তাঁর জীবনী অল্প কথায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর স্বামীর বদলি জনিত কারণে ১৯৭৫ সালের মার্চ মাসে তিনি খুলনা ত্যাগ করেন। ফলে খুলনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ৪০ বছরের বেশি সময় খুলনার মানুষ তাঁকে চেনে না, তাঁর বিশাল অবদান সম্পর্কে কিছুই জানে না। শেষ বয়সে তিনি সপরিবারে আমেরিকায় প্রস্থান করে ২০ আগস্ট ২০১৮ সালে তাঁর জ্যেষ্ঠ পুত্রের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 22, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার মডার্ণ সী ফুডের কর্মকর্তা উজ্জ্বল হত্যা তৃতীয় চার্জশীট
Next Article How Sleeping Less than 7 Hours a Night Can Lead to Weight Gain
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাসি

By জন্মভূমি ডেস্ক 55 minutes ago
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?