By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: একটা দিনও সালমানকে ভুলে থাকতে পারিনি: মৌসুমী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > একটা দিনও সালমানকে ভুলে থাকতে পারিনি: মৌসুমী
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

একটা দিনও সালমানকে ভুলে থাকতে পারিনি: মৌসুমী

Last updated: 2023/09/06 at 1:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আজ ৬ সেপ্টেম্বর ঢালিউডের চুপ হয়ে যাওয়ার দিন। বাংলা সিনেমাপ্রেমীদের মাতমের দিন। কেননা ১৯৯৬ সালের এই দিন অজানার উদ্দেশে পাড়ি জমান বাংলা সিনেমার জনপ্রিয় তারকা সালমান শাহ। বছর ঘুরে দিনটি এলেই তার অনুরাগী ও সহকর্মীদের হৃদয় বেদনার নীল জলে ভেসে যায়। শোক হয়ে ওঠে স্রোতস্বিনী কোনো নদী।

এই দিন চিত্রনায়িকা মৌসুমীও সালমানকে হারানোর যন্ত্রণায় কাতরান। স্বামী ওমর সানির ফেসবুক পেজ থেকে এ কথা জানান তিনি। এত বছরে একটা দিনও সালমানকে ভুলে থাকতে পারেননি বলে মন্তব্য করেন এ নায়িকা।

মৌসুমী বলেন, ‘আজ ৬ সেপ্টেম্বর চলচ্চিত্রের জন্য একটি কালো অধ্যায়। আমার জীবনেরও একটি খুব কষ্টের দিন। কেননা এই দিনে আমার বন্ধু,পথচলার প্রথম সহযাত্রী সালমান শাহকে হারিয়েছি। আমরা ওকে ইমন বলে ডাকতাম। তার চলে যাওয়াটা চিন্তার বাইরে ছিল। আমরা কখনও ভাবিনি। ওর ছেলেমানুষি, রাগ, অভিমান ছিল। সবমিলিয়ে অন্যদের চেয়ে একটু আলাদা ছিল। এত বছরে একটা দিনের জন্যও আমি ওকে ভুলতে পারিনি।’

এরপর সালমানের মৃত্যুর আগের রাতের স্মৃতিচারণা করে প্রিয়দর্শিনী বলেন, ‘চলে যাওয়ার আগের রাতে ও ডাবিং করছিল। আমি আর বাপ্পা ভাই (বাপ্পারাজ) শুটিং করছিলাম। তারপরের দিনই শুনি ও নেই। কিছুই মেলাতে পারছিলাম না।’

এ সময় ওমর সানির উদ্দেশে প্রশ্ন রেখে মৌসুমী বলেন, ‘তোমার কী মনে হয়? ও কি আত্মহত্যা করতে পারে? একজন সফল মানুষ ছিল। সে কেন আত্মহত্যা করবে? আমার মনে হয় সেসময় যদি সব আলামত সঠিকভাবে সামনে আসত তাহলে হয়ত সত্যটা বেরিয়ে আসত। ও আত্মহত্যা করেছে নাকি করেনি— জানতে পারতাম।’

একই ছবির মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন মৌসুমী-সালমান। কেয়ামত থেকে কেয়ামত’ নামের সে ছবির মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পান তারা। এরপর ‘স্নেহ’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। এই ছবিগুলোও ব্যবসা সফল হয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধর্ষণে ব্যর্থ হয়ে সেই বিমানবালাকে গলাকেটে হত্যা করে ঝাড়ুদার
Next Article রাশিয়াকে অস্ত্র দিলে উ. কোরিয়াকে মূল্য চোকাতে হবে: যুক্তরাষ্ট্র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?