By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এক্সকাভেটর নিয়ে ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা, সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এক্সকাভেটর নিয়ে ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা, সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল
জাতীয়

এক্সকাভেটর নিয়ে ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা, সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

Last updated: 2025/11/17 at 2:57 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর নিয়ে প্রবেশের চেষ্টাকালে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
জুলাই-মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে একদল লোক আজ সোমবার বেলা ১টা ৭ মিনিটের দিকে ৩২ নম্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বারবার থামানোর চেষ্টা করে সরে যেতে বলে পুলিশ। তবে তাঁরা সরে না গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তাঁরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের নিউ মডেল কলেজের গলিতে ঢুকিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে সেনাবাহিনীও বিক্ষোভকারীদের ধাওয়া দেয়।
বিক্ষোভকারীরা পরে নিউ মডেল কলেজের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে সেনাসদস্য ও পুলিশ আবার তাঁদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের একদল পান্থপথ দিয়ে চলে যায়, আরেক দল মিরপুর সড়ক দিয়ে ২৭ নম্বরের দিকে যায়।
বেলা ২টার দিকে পরপর ৪টি সাউন্ড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
দেখা গেছে, বিক্ষোভকারীদের ছোড়া ইটে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীদের তিনজনকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলতে দেখা গেছে।
এর আগে বেলা ১২টার দিকে সাইন্সল্যাব থেকে দুটি এক্সকাভেটর নিয়ে আসে একদল বিক্ষোভকারী। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, তাঁরা জুলাই মঞ্চের ব্যানারে ধানমন্ডি ৩২ নম্বরে এসেছেন। তাঁরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, কাউকে কোনো ধরনের বেআইনি কার্যক্রম করতে দেওয়া হবে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩২ নম্বরের মিরপুর সড়কের একপাশ বন্ধ করে দিয়ে নিউমডেল কলেজের এক পাশ দিয়ে গাড়ি চলাচল করার জন্য ডাইভারসন করে দিয়েছে পুলিশ।

জন্মভূমি ডেস্ক November 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
Next Article বিপিএল থেকে নাম সরিয়ে নিলেন তামিম ইকবাল

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কয়েকটি ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়া চলছে: পরিবেশ উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

কুরআন পোড়ানোর অভিযোগে বাবা-ছেলে আটক

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?