By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এখনও সময় আছে সংসদ বাতিল করুন : জয়নুল আবদিন ফারুক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > এখনও সময় আছে সংসদ বাতিল করুন : জয়নুল আবদিন ফারুক
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

এখনও সময় আছে সংসদ বাতিল করুন : জয়নুল আবদিন ফারুক

Last updated: 2024/01/28 at 4:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘এখনও সময় আছে, এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন।’ এ সময় পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না বলেও ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনি বারবারই একই কথা বলেন, খেলা হবে, রাজনৈতিক খেলা হবে। আরে ভাই, খেলতে হলে খেলোয়াড় লাগে। আপনারা তো খেলোয়াড় না। আপনাদের সঙ্গে কী খেলব? আপনি আমাদের লেজের সঙ্গে লেগেই আছেন। বিএনপি গতকাল বিকাল ৩টায় প্রোগ্রাম দিয়েছে কালো পতাকা মিছিলের, আওয়ামী লীগ তারপরে বিকেল ৪টায় প্রোগ্রাম দিয়েছে। আমরা বলে দিতে চাই, আমাদের লেজে লেজে থেকে বিএনপির কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে আপনারা পারবেন না। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে (৭ জানুয়ারি) প্রত্যাখ্যান করেছে। তাই ৩০ জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আবারও আপনাদের প্রতি ধিক্কার জানাবে।’

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনের কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন ঢাকাসহ সারা দেশের মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌরসভার সব ইউনিটে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

জয়নাল আবদিন ফারুক বলেন, ‘এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। তারা ডামি ভাইয়ে ভাইয়ে যে নির্বাচন করেছে, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। সেই নির্বাচনে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো গ্রহণ করে নাই। তাই এই নির্বাচন জনগণ মানে না। সরকারকে বলি, এখনও সময় আছে, এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন।’ আসন্ন রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি।

ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মো. সেলিম রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওলামা দলের আলমগীর হোসাইন, কাজী মো. আবুল হোসেন, আলমগীর হোসাইন খলিলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজুল ইসলাম খানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে পারব : পররাষ্ট্রমন্ত্রী
Next Article বাংলাদেশের রিজার্ভ সংকটে পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?