By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এবার জোট গঠনের আলোচনায় পিটিআই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > এবার জোট গঠনের আলোচনায় পিটিআই
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

এবার জোট গঠনের আলোচনায় পিটিআই

Last updated: 2024/02/10 at 1:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পাকিস্তানের জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েও এককভাবে সরকার গঠন করতে পারছে না ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ হয়েছে। গতকাল ভোটগণনার শেষ না হতেই নওয়াজ শরিফের পিএমএন-এল জোট গঠনের জন্য উদ্যোগী হয়।

আজ শনিবার (১০ ফেব্রæয়ারি) সকালে পিপিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নওয়াজ। কিন্তু পিটিআই বলে আসছিল তারা এককভাবে জয়ী হতে চলেছে। শুক্রবার রাতে ইমরান খানের ভাষণেও এককভাবে জয়ের কথা বলা হয়। কিন্তু শেষমেষ শনিবার দুপুরে এসে তারাও জোট নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বলে জানায়।

পিটিআই চেয়ারম্যান গহর খান এবং আসাদ কাইসার ও আমী মুহাম্মাদ খানসহ শীর্ষ নেতারা জোট গঠন সম্পর্কিত বৈঠকে থাকবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনে মিত্রদের সঙ্গে বৈঠকে আলোচনা হবে সরকার গঠনের রূপরেখা নিয়ে। তবে পিএমএল-এন ও পিপিপির সঙ্গে কোনো প্রকার জোটের আলোচনা হচ্ছে না বলে জিও টিভিকে বলেছেন পিটিআিই চেয়ারম্যান।

অন্যদিকে পিএমএল-এন ও পিপিপি জোটে সম্মত হয়েছে জানা গেছে। নওয়াজ শরিফ আজ শনিবার সকালে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করে তাদেরকে একত্রে কাজ করার আমন্ত্রণ জানিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভির বাসভবনে পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শাহবাজ শরিফ। সেখানেও নওয়াজ শরিফের একত্রে কাজ করার বার্তাই তুলে ধরেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জিও টিভি।

পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬৫টি আসনের মধ্যে ২৫০ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পিএমএলএন ৭১ আসনে, পিপিপি ৫৩ আসনে ও এমকিউএম ১৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য দল পেয়েছে ১০টি আসন। সরকারি ফল মোতাবেক পিটিআই বা যেকোনো দলকেই সরকার গঠন করতে হলে জোটের পথে আগাতে হবে। পিএমএল-এন ও পিপিপি জোট গঠন চূড়ান্ত হয়ে গেলে সরকার গঠন না করে বিরোধী দল হিসেবেও থাকতে হতে পারে অর্থাৎ ক্ষমতার মসনদ অধরাই রয়ে যেতে পারে ইমরানের দল পিটিআইয়ের।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনে (একটি স্থগিত) ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। কোনো দলের সরকার গঠনে প্রয়োজন হবে ১৩৪ আসন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এ ছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভাষা আন্দোল বাঙ্গালির প্রেরণার উৎস
Next Article শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন: কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 39 minutes ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?