By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এবার নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা : স্বরাষ্ট্র উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > এবার নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়

এবার নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা : স্বরাষ্ট্র উপদেষ্টা

Last updated: 2025/09/28 at 3:31 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চলতি বছর সারাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি জানান, পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে, তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নজরে রেখেছে এবং কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কোনো ভয় বা শঙ্কার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উসকানি দেওয়ার চেষ্টা করছে, তবে আমরা সতর্ক আছি। কোথাও কোনো সমস্যা হবে না।
তিনি জানান, এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে, সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, পূজামণ্ডপগুলোতে ৭০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে আরও এক লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যার মধ্যে সশস্ত্র বাহিনীও রয়েছে, তারা মাঠে রয়েছে। গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা তৎপর ও সক্রিয়।
পূজাকে ঘিরে অতীতে ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গ সামনে রেখে তিনি বলেন, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। কোথাও বিশৃঙ্খলার সুযোগ নেই।
এ সময় পার্বত্য এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর।

জন্মভূমি ডেস্ক September 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
Next Article বিসিবি নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বুলবুল-ফাহিম
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 60 minutes ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?