By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: এশিয়া কাপ : পাকিস্তান ম্যাচের আগে ছিটকে গেলেন ভারতীয় তারকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > এশিয়া কাপ : পাকিস্তান ম্যাচের আগে ছিটকে গেলেন ভারতীয় তারকা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

এশিয়া কাপ : পাকিস্তান ম্যাচের আগে ছিটকে গেলেন ভারতীয় তারকা

Last updated: 2023/08/29 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে পাকিস্তান এবং নেপাল। এদিকে আসর শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে ভারত। ইনজুরি থেকে সেরে ওঠা লোকেশ রাহুলকে এবারের আসরের দলে রাখা হলেও প্রথম দুই ম্যাচে তাকে পাচ্ছে না রোহিত শর্মার দল।

এশিয়া কাপের গ্রুপ পর্বের দুই ম্যাচে রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।তিনি বলেন, চোট থেকে সেরে ওঠার পর ফের মাঠে ফেরার ব্যাপারে রাহুল দ্রুতই উন্নতি করছে। তবে পাকিস্তান এবং নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচে তিনি থাকবেন না।

এদিকে শেষ মুহুর্তে রাহুল ছিটকে যাওয়ায় এখন স্ট্যান্ডবাই হিসেবে থাকা সাঞ্জু স্যামসন দুই ম্যাচের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন।

এর আগে বড় চমক দিয়েই দল ঘোষণা করেছিল ভারতীয়রা। সব থেকে বড় চমক তরুণ ক্রিকেটার তিলক বার্মা। ভারতীয় দলে একাধিক ইনজুরি থাকায় নির্বাচকরা দল দিতে সময় নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই গুঞ্জন উঠে এশিয়া কাপের ওয়ানডে দলে ডাক পেতে যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ইমার্জিং ক্রিকেটার তিলক।

ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেকেই নজর কাড়েন এই বাঁহাতি ব্যাটার। এরপর থেকে তাকে ওয়ানডে দলে নেওয়ার আলোচনা উঠে। অবশেষে প্রধান নির্বাচক অজিত আগারকারের দৃষ্টিতেও পড়েন এই তরুণ ক্রিকেটার।

বরাবরের মতো অধিনায়কত্ব থাকছে রোহিত শর্মার কাঁধেই। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। অপরদিকে দীর্ঘ দিন ধরে চোটে থাকা পেসার জাস্প্রিত বুমরাহ ও প্রসিধ কৃষ্ণাও ফিরেছেন দলে। উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত মূল দলে জায়গা হয়নি তার। স্ট্যান্ড বাই হিসেবে তাকে রেখেছে বিসিসিআই।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ
Next Article ইউএনও’র সাথে গ্রাম ডাক্তারদের কল্যাণ সমিতির মতবিনিময়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?