By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ওজোনস্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ওজোনস্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
খুলনা

ওজোনস্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

Last updated: 2025/06/01 at 4:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

তথ্যবিবরণী : ওজোনস্তর রক্ষায় বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আজ রবিবার দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন রিনিউয়াল অব ইন্সটিটিউশন্যাল স্ট্রেনদেনিং ফর দি ফেজ-আউট অব ওডিএস (ফেজ-১০) প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মন্ট্রিল প্রটোকলে ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসগুলোর ব্যবহার বন্ধের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যে সকল রেফ্রিজারেন্ট গ্যাস ক্ষতিকর নয় সেগুলো ব্যবহারে সংশ্লিষ্টদের উৎসাহিত করতে হবে। মনে রাখা দরকার ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসগুলো কেবল ওজোনস্তরেরই ক্ষতি করেনা, বরং জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে দায়ী। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল নিয়মিত প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এসকল ক্ষতিকর গ্যাসের ব্যবহার বন্ধ করা দরকার। তিনি আরও বলেন, বাড়িতে ফ্রিজ ও এসি ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত সার্ভিসিং করা ও এসি ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ব্যবহার না করার জন্য সবাইকে সচেতন করতে হবে। একই সাথে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তিপণ্য ব্যবহারে আগ্রহী হতে হবে। সরকারের উদ্যোগ ও নাগরিকদের সচেতনতার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে ক্ষতিকর গ্যাসগুলোর ব্যবহার বন্ধ হবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, জীবজগতের অস্তিত্বরক্ষায় ওজোনস্তরের অবদান অপরিসীম। কিন্তু মানুষের দৈনন্দিন কর্মকান্ডের কারণে ওজোনস্তর দিন দিন ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়িষ্ণু ওজোনস্তরের মধ্যে দিয়ে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি অতিসহজেই পৃথিবীপৃষ্ঠে প্রবেশ করে মানবস্বাস্থ্য, জীবজগৎ, উদ্ভিদজগৎ ও অণুজীবের তথা জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি করছে। মাত্রাতিরিক্ত অতিবেগুনি রশ্মি মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস-সহ স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া ওজোনস্তর ক্ষয়ের পরোক্ষ প্রভাবে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ও মরুময়তা-সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ সরকার ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকল অনুস্বাক্ষর করে। প্রটোকল বাস্তবায়নে ২০০৪ সালে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৪ জারি করা হয়। ১ জানুয়ারি ২০১০ হতে দেশে ওজোনস্তরের জন্য ক্ষতিকর সিএফসি, কার্বনটেট্রাক্লোরাইড ও মিথাইলক্লোরোফরম ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। এছাড়া ২০১২ সালের ৩১ ডিসেম্বর ঔষধ শিল্প হতে সিএফসি এবং রেফ্রিজারেটর উৎপাদনে ফোম তৈরিতে ব্লোয়িং এজেন্ট হিসেবে ব্যবহৃত এইচসিএফসি-১৪১ বি-এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হয়। এইচসিএফসি নিয়ন্ত্রণে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে প্রায় ৩৫ শতাংশ এইচসিএফসি ব্যবহার বন্ধ করেছে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে এইচসিএফসি-এর ব্যবহার ৬৭.৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রাটি ইতোমধ্যে অর্জিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রিনিউয়াল অব ইন্সটিটিউশন্যাল স্ট্রেনদেনিং প্রকল্পের পরিচালক মোঃ মহিউদ্দিন মানিক। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহারকারী শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Next Article খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
খুলনা

দাকোপে লেকের পানির দুর্গন্ধে স্থানীয়দের চরম ভোগান্তি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?