By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ওয়ার্ড পরিক্রমা-২: মাদক ও জলাবদ্ধতা মুক্ত মডেল ওয়ার্ড প্রত্যাশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ওয়ার্ড পরিক্রমা-২: মাদক ও জলাবদ্ধতা মুক্ত মডেল ওয়ার্ড প্রত্যাশা
খুলনা

ওয়ার্ড পরিক্রমা-২: মাদক ও জলাবদ্ধতা মুক্ত মডেল ওয়ার্ড প্রত্যাশা

Last updated: 2023/05/04 at 5:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

এম সাইফুল ইসলাম : মাদক, জলাবদ্ধতা, মশা আর কিশোর গ্যাং’র উৎপাত রয়েছে খুলনা  কেসিসির ২নং ওয়ার্ডে। এসব বিষয়ে বরাবরের মতো জনপ্রতিনিধিরা উদাসীন বলে জানান ওয়ার্ডবাসী। এরই মধ্যে বইছে নগরজুড়ে নির্বাচনি হাওয়া। আলোচনায় রয়েছে বর্তমান কাউন্সিলরসহ ছয় জন। যাদের ওয়ার্ডবাসীর প্রত্যাশা মাদক ও জলাবদ্ধতা মুক্ত মডেল ওয়ার্ড।

জানা যায়, নগরীর নগরঘাট  থেকে  বেলঘাট,  সোনালী জুট মিল, এ্যাজাক্স জুট মিল, আরআরএফ, পিটিসি, টিবি হাসপাতাল, আইডি হাসপাতাল, বিভাগীয় খাদ্য গুদাম এলাকা নিয়ে ২নং ওয়ার্ডের অবস্থান। এখানে জনসংখ্যা রয়েছে ২৬ সহস্রাধিক। এ ওয়ার্ডে  ভোট  কেন্দ্র ৫টি। নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানের আশ^াস দিয়ে মাঠে রয়েছেন ছয় প্রার্থী।  তারা হলেন বর্তমান কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এসএম মনির”জ্জামান মুকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গত নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী শাকিল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এফএম জাহিদ হাসান জাকির।

উন্নয়নের ধারা অব্যাহত রেখে এলাকার মানুষের বেকারত্ব দূরীকরণ, রাস্তাঘাট সংস্কার, শিক্ষার প্রসার, জলাবদ্ধতার নিরসন এবং জনগণের পাশে থেকে উন্নয়নের কথা ভাবছেন বিএনপি নেতা ও বর্তমান কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, দল আমাকেই মনোনয়ন দিবে এটি আমি বিশ্বাস করি। শত প্রতিকুলতার মধ্যে আমি যেভাবে কাজ করেছি তাতে এলাকার মানুষ আমাকে ভোট দিবে। আমাকে মানুষ সবসময় পাশে পায়, তাদের  প্রয়োজনে আমি হাজির হই তাদের পাশে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহমেদ জানান, আমাদের এ ওয়ার্ডের অধিকাংশ মানুষই শ্রমিক। আর আমি একজন শ্রমিক নেতা। শ্রমিকদের সমস্যা আমি বুঝি। এ ওয়ার্ডটাকে আমি নিজের মতো করে সাজাতে চাই। মানুষের দুঃখ, দুর্দশায় পাশে থাকতে চাই।

ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এসএম মনির”জ্জামান মুকুল জানান, এ ওয়ার্ড শ্রমিক এলাকা। সাড়ে ৯ হাজারের বেশি ভোটার রয়েছে এখানে। আমি স্থানীয় ছেলে। ফলে এলাকাবাসীর সাথে আমার বোঝাপড়াটা ভালো। এ ওয়ার্ডে ২৭টি ছোট বড় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর উন্নয়নে আমি কাজ করতে চাই। আমি কাউন্সিলর হলে এলাকার অবহেলিত মানুষের পাশে গিয়ে দাঁড়াব।

ওয়ার্ড আওয়ামী লীগ’র সাবেক সাধারণ সম্পাদক এফএম জাহিদ হাসান জাকির জানান, এলাকার মাদক নির্মূলে আমরা কোনোদিন আপোস করিনি। আমি মনে করি বর্তমান কাউন্সিলর সম্পূর্ণ ব্যর্থ। সরকারের কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি এ ওয়ার্ডে। এলাকার মাদক, বেকারত্ব বড় সমস্যা। তাছাড়া বর্তমান কাউন্সিলর এ এলাকার বাসিন্দাই নয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে ফের বেড়েছে হরিণ শিকারীদের তৎপরতা
Next Article অভয়নগরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?