By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ওয়াশিংটনের রেশ না কাটতেই ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে

Last updated: 2025/02/01 at 1:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আগেই ফের বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী ছোট বিমান।
বিমানটিতে ক্রুসহ মোট ৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল। তাদের কেউই বেঁচে নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় শোক জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঘটা বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। কয়েকজন নিরীহ নিরপরাধ মানুষ হারিয়ে গেলেন। আমরা ইতোমধ্যে সেখানে সরকারি উদ্ধারকারী বাহিনীর লোকজন পাঠিয়েছি। ঘটনার পর প্রথম যারা এগিয়ে এসেছিলেন, তাদের প্রশংসা প্রাপ্য।”
গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের শিকার হয় নদীতে ডুবে যায় আমেরিকান এয়ারল্যাইন্সের একটি যাত্রীবাহী জেট। এ দুর্ঘটনায় ওই জেটের ৬৭ জন যাত্রীর সবাই নিহত হন।
ওই ঘটনার মাত্র দু’দিনের মধ্যে ফিলাডেলফিয়ায় ফের বিমান দুর্ঘটনা ঘটল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফিলাডেলফিয়ার উত্তরপূর্ব এলাকায় রুজভেল্ট মলের কাছে আছড়ে পড়ে ছোট আকারের যাত্রীবাহী সেই বিমানটি। সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে, মাথা বা সম্মুখভাগ নিচু থাকা অবস্থায় পতন ঘটে বিমানটির এবং মাটিতে নামার পরেই তাতে বিস্ফোরণ ঘটে।
রুজভেল্ট মল সংলগ্ন যে এলাকায় বিমানটি পতিত হয়েছিল, সেখানে সে সেখানে ছিলেন অন্তত কয়েক শ’ মানুষ। বিমানটির পতন ও বিস্ফোরণের ফলে তাদের অনেকেই আহত হন। সেখানে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি এবং নিটকস্থ একটি বাড়িতেও আগুন ধরে যায়।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভনোর কাজ শুরু করেন এবং তাদের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভূমিতে পতিত হওয়ার পর বিমানটিতে যে বিস্ফোরণ ঘটেছিল, তাতে অনেক আহতের পাশাপাশি কয়েকজন নিহত হয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন ফিলাডেলফিয়ার মেয়র শেরেলে পার্কার। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, এ দুর্ঘটনায় মোট কতজন নিহত এবং এহত হয়েছেন— তার সংখ্যা এখনও তার হাতে আসেনি।
ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো— তাও স্পষ্টভাবে জানা জায়নি। তবে ধারণা করা হচ্ছে বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়াই এ ঘটনার জন্য দায়ী।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুড়িকাটা পেঁয়াজের দামে হতাশ যশোরের কৃষক
Next Article ভোমরা বন্দর দিয়ে এক মাসে ৫০ হাজার টন চাল আমদানি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

স্বামী-দেবরের বিকৃত যৌনাচারের পর ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব সুস্মিতা

By Nayon Islam 6 minutes ago
জাতীয়

রোববার থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

By Nayon Islam 12 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ইয়াবাসহ যুবক আটক

By Nayon Islam 16 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 21 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?