By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ওয়াহাব রিয়াজ ও রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ওয়াহাব রিয়াজ ও রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি
খেলাধূলাতাজা খবর

ওয়াহাব রিয়াজ ও রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি

Last updated: 2024/07/10 at 3:26 PM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাত্র ৩ মাসের মাথায় পাকিস্তানের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। চাকরিটা বেশিদিন টেকাতে পারলেন না তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে প্রথম কোপটা এলো দুই নির্বাচকের ওপর। ওয়াহাব রিয়াজের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরখাস্ত করেছে আব্দুল রাজ্জাককেও।

এক বিবৃতিতে পিসিবি নিশ্চিত করেছে, ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক পাকিস্তানের নির্বাচক কমিটিতে থাকছেন না। রাজ্জাক পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক ছিলেন, ওয়াহাব কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) রদবদল নতুন কোনো ঘটনা নয়। সে হিসেবে পাকিস্তান ক্রিকেটের কোনো পদে বেশিদিন কেউ থাকা-ই বরং অবাক হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরও দেশটির ক্রিকেট বোর্ডের একাধিক পদ, কোচ ও অধিনায়কের দায়িত্বে ব্যাপক রদবদল আনা হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করে পাকিস্তান। ওয়াহাব ও রাজ্জাক ছিলেন সেই প্যানেলের অন্যতম দুই সদস্য। গণমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে পিসিবির প্রাথমিক তদন্তে এই দুই দুজনের কাজে অসঙ্গতি বেরিয়ে এসেছে। অবশ্য কমিটির বাকি ৫ সদস্য আপাতত বহাল তবিয়তেই থাকছেন।

নতুন কোচিং স্টাফ, পুরনো নেতায় আস্থা এবং সর্বশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয়েছিল দুই তারকা ক্রিকেটার। বেশ আটঘাঁট বেধেই শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মুল্লুকে পা রেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ছিটকে যায় বাবর আজম বাহিনী।

হতাশার বিশ্বকাপের মধ্যেই দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাকভি বলছিলেন, ‘মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য মাইনর সার্জারিই (ছোটখাটো অস্ত্রোপচার) যথেষ্ট। কিন্তু এ ধরনের বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে, দলে মেজর সার্জারি দরকার।’

সে সময়ই আভাস পাওয়া যাচ্ছিল, দলের সিনিয়র ম্যানেজার এবং নির্বাচক প্যানেলের সদস্য ওয়াহাব রিয়াজসহ বেশ কয়েকজনের ওপর কোপটা পড়তে যাচ্ছে। জিও নিউজের খবরে একটি গুরুতর বিষয়ও উঠে এসেছিল। বলা হয়, ম্যানেজার ওয়াহাব রিয়াজের প্রশ্রয়ে দলের তিনজন খেলোয়াড়ের একটি গ্রুপ পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করেছে।

করেস্পন্ডেন্ট July 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজপথে আন্দোলনকারীরা: ‌‘ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না’
Next Article নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উপকরণ বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়তাজা খবর

সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?