By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের

Last updated: 2024/12/04 at 5:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রিতেবদক : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে স্রেফ উড়ে যায় বাংলাদেশ। ২০১ রানের বড় হারের পর বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে, এমন বিশ্বাস খোদ টিম ম্যানেজমেন্টরও ছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে বাংলাদেশ সেটাই করে দেখিয়েছে। জ্যামাইকা টেস্টে পেসারদের দাপট আর তাইজুল ইসলামের ঘূর্ণিতে ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ১০১ রানের জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে। একইসঙ্গে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সমাপ্তিটাও হয়েছে মধুর।
স্মরণীয় এই জয়ে বাংলাদেশ একগাদা রেকর্ড গড়েছে। জয়ের আনন্দ বাড়াতে সেসব কীর্তিতে একবার চোখ বুলানো যাক…
১
জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ২০০ বা তার চেয়ে কম রানে অলআউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ।
২
২০১৩ সালে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট সিরিজসেরা হন রবিউল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে রবিউলের সিরিজসেরা হওয়ার ১১ বছর পর বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে সিরিজসেরা হলেন তাসকিন আহমেদ।
৩
দেশের বাইরে টেস্ট জয়ের দিক দিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রিয় ভেন্যু। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত সর্বোচ্চ তিনটি টেস্ট জয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়েতে বাংলাদেশ দুটি করে টেস্ট জিতেছে।
৫
দেশের বাইরে টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং এখন তাইজুল ইসলামের। জ্যামাইকায় ৫০ রানে ৫ উইকেট পেয়েছেন তিনি। আগের সেরা মাহমুদউল্লাহর, ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫/৫১।
২৫
এই সিরিজের বাংলাদেশের পেসাররা মিলে পেয়েছেন ২৫ উইকেট। যা কোনো টেস্ট সিরিজে বাংলাদেশি পেসারদের জন্য সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এর আগে দুবার এক সিরিজে সর্বোচ্চ ২১ উইকেট পেয়েছিলেন পেসাররা।
১০১
টেস্টে রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের টেস্ট জয় ছিল ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে। সেবার ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গুমের তদন্তে আরও তিন মাস সময় পেলো কমিশন
Next Article খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 36 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 40 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 41 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?