By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ওরা শুধু ধ্বংস করতে জানে, ওদের থেকে সাবধান: শেখ হাসিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ওরা শুধু ধ্বংস করতে জানে, ওদের থেকে সাবধান: শেখ হাসিনা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ওরা শুধু ধ্বংস করতে জানে, ওদের থেকে সাবধান: শেখ হাসিনা

Last updated: 2023/11/11 at 4:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপিসহ বিরোধী দলগুলোর চলমান অবরোধ কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ওরা শুধু ধ্বংস করতে জানে, ওরা মানুষের কল্যাণ করতে জানে না। ওদের থেকে আপনারা সাবধান থাকবেন। জাতির জনকের কন্যা হিসেবে এদেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার কথা জানিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট চান সরকারপ্রধান।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে এই জনসভার আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই পারবে, অন্য কেউ পারবে না। কারণ তাদের দায়িত্ববোধ নেই। মনুষত্যবোধ থাকলে কেউ জীবন্ত মানুষকে পুড়ে হত্যা করতে পারে না। তারা মানুষকে পুড়ে মারছে। গাড়ি পুড়িয়ে দিচ্ছে। ওরা শুধু ধ্বংস করতে জানে, কল্যাণ জানে না। ওদের থেকে সাবধান থাকবেন।

এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা কি নৌকা মার্কায় ভোট দেবেন। হাত তুলে দেখান। তখন উপস্থিত জনতা হাত তুলে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেন। সরকারপ্রধান তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের উন্নতি হয়। কারণ আমরা মানুষের জন্য কাজ করি। ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। বাংলাদেশ এখন বদলে গেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায়। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে। আগামীতে আবার নির্বাচন আসছে। আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে বাকি কাজ করার সুযোগ দেবেন।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে মাতারবাড়ী পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্প এবং চারটি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহেশখালীসহ পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে মাতারবাড়ীসহ পুরো মহেশখালী। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে।

দোহাজারী-কক্সবাজার রেলপথসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের জন্য বেলা ১১টার দিকে বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজার আইকনিক রেলস্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দুপুরে কক্সবাজার-দোহাজারী রেললাইন ও কক্সবাজারের আইকনিক রেলস্টেশন প্রকল্পের উদ্বোধনের পর স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন প্রধানমন্ত্রী। পরে নিয়ম অনুযায়ী পতাকা উড়িয়ে ও হুইসেল বাজানোর মাধ্যমে এ রুটে ট্রেনের যাত্রা শুরু করেন তিনি। মাত্র ২৬ মিনিটে ট্রেনে চড়ে কক্সবাজার থেকে রামুতে পৌঁছেন বঙ্গবন্ধুকন্যা।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আওয়ামী লীগ শাসনামলে খুলনা চরমপন্থী মুক্ত হয়েছে
Next Article প্রধানমন্ত্রীর কাছে বিমান বন্দরসহ ১৮ দফা দাবি খুলনা উন্নয়ন কমিটির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 7 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 8 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 8 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?