By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল এনবিআর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল এনবিআর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটল এনবিআর

Last updated: 2025/01/22 at 4:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

নতুন ৪ প্রজ্ঞাপন জারি

জন্মভূমি ডেস্ক : সমালোচনার মুখে ওষুধ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, মোবাইল ফোন, আইএসপি সেবাসহ কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকারের এই সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে ৯ জানুয়ারি সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘দ্য এক্সাইসেস অ্যান্ড সল্ট অ্যাক্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিনেন্স ২০২৫’ অধ্যাদেশ জারি করে। একই উদ্দেশ্যে কিছু পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কিছু প্রজ্ঞাপন জারি করে।
পরবর্তী সময়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনাপূর্বক বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এবিআর) কিছু পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার কমিয়ে আজ বুধবার (২২ জানুয়ারি) চারটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার ২ দশমিক ৪ শতাংশ বহাল করা হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না বলে মনে করছে এনবিআর।
মোবাইল ফোন ও আইএসপি সেবা প্রসঙ্গে সংস্থাটি বলছে, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইনভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন এবং আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না।
একইসঙ্গে দেশের থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে এনবিআর বলছে, অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে সাধারণ জনগণ পূর্বের মূল্যেই এসব রেস্টুরেন্টের খাবার গ্রহণ করতে পারবেন।
মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হারও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এ সংশ্লিষ্ট সেবা মূল্য বৃদ্ধি পাবে না বলেও উল্লেখ করেছে এনবিআর।
একই বিবেচনায় নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক ছাড়া অন্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, নন এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার, ও নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোষাক বিপণন এর ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ হতে হ্রাস করে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে এনবিআর।
উল্লেখ্য, গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কিটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে কর ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একইসঙ্গে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে এবং মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি দিয়েছে সংস্থাটি। এছাড়া, হজ টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক ও সলু ফের রিমান্ডে
Next Article মোরেলগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 40 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 42 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 59 minutes ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 1 hour ago
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?