By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ওসমান হাদির জন্য সারাদেশে জুমার নামাজে দোয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ওসমান হাদির জন্য সারাদেশে জুমার নামাজে দোয়া
জাতীয়

ওসমান হাদির জন্য সারাদেশে জুমার নামাজে দোয়া

Last updated: 2025/12/19 at 4:49 PM
জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এ দোয়া ও মোনাজাত করা হয়। মুসল্লিরা ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে হাদির শাহাদাত কবুলের জন্য দোয়া এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।
দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সব মসজিদে একযোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের ইমামরা স্বপ্রণোদিত হয়েই হাদীর জন্য দোয়া করেন।
মোনাজাতের মাঝে দেশের ইমামরা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন এ দেশের বিপ্লবী কণ্ঠস্বর। তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। সেই প্রতিবাদী তরুণের পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য্য দেন, তার অপূর্ণতাকে যেনো পূর্ণতায় ভরে দেন এই দোয়া ছিল মোনাজাতে। হাদির বিষয় উচ্চারণের সময় অনেকে কাঁন্নায় ভেঙে পড়েন। মুসল্লিদের আমিন আমিন শব্দে মুখরিত হয় মসজিদগুলো।
হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে সরকার।
আততায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়া জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী নেতা শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর সারাদেশে বিক্ষোভ মিছিল হতে শুরু করে। রাতেই শাহবাগ অবরোধ করে তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ভারত থেকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ হয়েছে। আজ শুক্রবারও নানা জায়গায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্ট রোডে রিকশাযোগে আসার সময় একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক গুলি করে পালিয়ে যায়। পরে তাকে সঙ্গীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে নেওয়া হয়েছিল এভারকেয়ার হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। কিন্তু তাকে আর ফেরানো যায়নি। বৃহস্পতিবার দেশবাসীকে কাঁদিয়ে হাদি না ফেরার দেশে চলে যান।
এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শুটার ফয়সাল ও তার সহযোগীকে এখনো গ্রেফতার করতে পারেনি। তারা ভারতে পালিয়ে গেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে। যদিও পুলিশের দাবি, তারা দেশেই আছেন। ইতোমধ্যে ফয়সালের বাবা মাকে গ্রেফতার ও গুলি করা পিস্তল উদ্ধার করেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক December 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাবার কবরের পাশে দাফনের ইচ্ছা ছিল ওসমান হাদির
Next Article শাহবাগ চত্বরে জুমার নামাজ, হাদির জন্য বিশেষ দোয়া

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
জাতীয়

খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে হুজাইফার, পাঠানো হচ্ছে ঢাকায়

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?