By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কঙ্গনা-আলিয়ার বিতর্কে একহাত নিলেন রাণদীপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > কঙ্গনা-আলিয়ার বিতর্কে একহাত নিলেন রাণদীপ
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

কঙ্গনা-আলিয়ার বিতর্কে একহাত নিলেন রাণদীপ

Last updated: 2024/04/05 at 4:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বলিপাড়ায় কঙ্গনা-আলিয়ার বাগ্বিতণ্ডা চর্চিত ঘটনা। তবে, এবার রণে যোগ দিলেন রাণদীপ হুদা। কঙ্গনাকে একে হাত নিলেন এই অভিনেতা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

বছর চারেক আগে একটি সমীক্ষায় সেরা অভিনেত্রীর শিরোপার জন্য মুখোমুখি আসে দু’টি নাম, আলিয়া ও কাঙ্গনা। ‘গাল্লি বয়’ ছবিতে রাণবীর সিংহের বিপরীতে আলিয়ার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। বক্স অফিসেও সাফল্য ছিল বেনজির। অন্যদিকে, কাঙ্গনা অভিনীত ‘মণিকর্ণিকা’ ছবি বিতর্কের স্ফুলিঙ্গ তৈরি করলেও বক্স অফিসে উতরে যায়।

সমীক্ষায় কাঙ্গনার খাতে ৩৭ শতাংশ ভোট মেলে, আলিয়ার খাতে ৩৩ শতাংশ। জয় নিয়ে প্রশ্ন করা হলে অসন্তোষ প্রকাশ করেন কঙ্গনা। কেন তাকে আলিয়ার মতো মধ্যমানের অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হল, এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন কাঙ্গনা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রাণদীপ বললেন, “এক জন সহ-অভিনেতা বা সহকর্মীকে এ ভাবে আক্রমণ করা খুবই অপ্রীতিকর ঘটনা। শুধুমাত্র নিজের না পাওয়ার কারণে, যদিও আমি মনে করি আপনি অনেক কিছু পেয়েছেন ইন্ডাস্ট্রি থেকে।”

অভিনেতা আরও যোগ করলেন, “আমার মনে হয়েছে এ ক্ষেত্রে আলিয়ার পাশে দাঁড়ানো উচিত। তাই আমি সেটাই করেছি। আমার মনে হয়, আলিয়া সব সময় চেষ্টা করে।” রাণদীপের কথায়, কাঙ্গনা প্রতি বার অন্যায় ভাবে আলিয়াকে আক্রমণ করে থাকেন। তবে ঘটনা নিয়ে আলিয়া ভাট্টের মুখে কুলুপ। পুরো বিষয়টিকে উপেক্ষা করাই সমীচীন মনে হয়েছে অভিনেত্রীর।

উল্লেখ্য, অতীতেও কাঙ্গনা-আলিয়া বিতর্কের সাক্ষী থেকেছে বলিউড। একটা সময় কাঙ্গনা দাবি করেছিলেন, রাণবীর তাকে ধাওয়া করেন। তার বাড়ি ও ছাদে রীতিমতো নজরদারি চালান ঋষি কাপূরের পুত্র। তবে অনুরাগীরা এই ঘটনা বিশ্বাস করেননি। রাণবীরের নাম উল্লেখ না করে কাঙ্গনা আরও বলেন, এক জন ‘ক্যাসানোভা’ কোনও আমন্ত্রণ ছাড়াই তার দোরগোড়ায় পৌঁছে যান এবং জোর করেন। তবে সেই ব্যক্তির যা বর্ণনা দেন তাতে স্পষ্ট হয়ে যায় রাণবীরকে নিয়েই কথা হচ্ছে। এ ছাড়াও রাণবীর কাপূর, আলিয়া ভাট্ট, পরিচালক করণ জোহরকে প্রায়ই স্বজনপোষণের প্রতিমূর্তি বলে থাকেন কাঙ্গনা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
Next Article বলিভিয়ায় ট্রাক-বাস সংঘর্ষ, নিহত ১৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?