By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কচুয়ায় বেইলি ব্রিজ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তিন মেম্বারের বিরুদ্ধে ক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > কচুয়ায় বেইলি ব্রিজ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তিন মেম্বারের বিরুদ্ধে ক্ষোভ
তাজা খবরযশোর

কচুয়ায় বেইলি ব্রিজ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তিন মেম্বারের বিরুদ্ধে ক্ষোভ

Last updated: 2025/11/10 at 9:37 PM
জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Share
SHARE

যশোর অফিস : যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোপ গ্রামে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ভৈরব নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণের নামে তিনজন ইউপি সদস্য নিম্নমানের বাঁশের সাঁকো তৈরি করে লাখো টাকার সরকারি অর্থ লোপাট করেছেন।

ভৌগোলিকভাবে দ্বীপসদৃশ ঘোপ গ্রামের তিন দিক ঘিরে রয়েছে ভৈরব নদী। গ্রামের একমাত্র সংযোগ রূপদিয়া সড়ক দিয়ে। এলাকাটিতে নদীর উপর তিনটি সেতু থাকলেও দীর্ঘদিন সেগুলো অকেজো হয়ে আছে। এর মধ্যে ছাতিয়ানতলা সংলগ্ন সেতুটি ঘোপসহ আশপাশের ছয় গ্রামের মানুষের একমাত্র ভরসা ছিল।

দীর্ঘদিন সেতুর কাজ বন্ধ থাকায় স্থানীয়দের চলাচলে ভোগান্তি চরমে ওঠে। এ অবস্থায় চলতি বছরের সেপ্টেম্বরে “ছাতিয়ানতলা-ঘোপ সংলগ্ন ভৈরব নদীর উপর একটি বেইলি ব্রিজ নির্মাণ” প্রকল্প অনুমোদন হয়, যার ব্যয় ধরা হয় ৪ লাখ ৫০ হাজার টাকা।

কিন্তু সরেজমিনে দেখা যায়, বেইলি ব্রিজের পরিবর্তে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী ও নড়বড়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই সাঁকোতে সর্বোচ্চ ১ লাখ ২০-৩০ হাজার টাকা ব্যয় হয়েছে, অথচ পুরো প্রকল্পের বিল তোলা হয়েছে।

প্রকল্পের সভাপতি কচুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মশিয়ার রহমান ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম জানান, “সাঁকোর ব্যয় সংক্রান্ত হিসাব ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি ওয়ার্ড সভাপতি সাঈদ মোল্লা ভালো জানেন।” তবে একাধিকবার চেষ্টা করেও সাঈদ মোল্লার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ঘোপ গ্রামের এক বাসিন্দা বলেন, “মানুষের কষ্ট লাঘবের জন্য সাঁকো করা হলেও এর মান এত খারাপ যে, কয়েক মাসের মধ্যেই এটি অচল হয়ে যাবে।”

উপজেলা এলজিইডি কর্মকর্তা চৌধুরী মো. আসিফ রেজা বলেন, “৪ লাখ ৫০ হাজার টাকায় ঘোপ এলাকায় ভৈরব নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্প অনুমোদন ও সম্পূর্ণ বিল পরিশোধ হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, “অত্র এলাকার মানুষের দুর্ভোগ দূর করতে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। বিষয়টি আমাদের নজরে আছে, দ্রুতই সরেজমিনে পরিদর্শন করা হবে।”

স্থানীয়রা অভিযোগ করেন, সেতু বা ব্রিজের নামে এই নিম্নমানের সাঁকো নির্মাণ জনগণের সঙ্গে প্রহসন ও সরকারি অর্থ আত্মসাতের স্পষ্ট উদাহরণ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জন্মভূমি ডেস্ক November 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম
Next Article মোরেলগঞ্জে কমলা চাষে কৃষক নাসিরের সফলতা

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
জাতীয়তাজা খবর

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়তাজা খবর

গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?