By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কনকনে ঠান্ডা হাওয়ায় উত্তাল সাগর, মাছ ধরতে পারছেন না দুবলার জেলেরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > কনকনে ঠান্ডা হাওয়ায় উত্তাল সাগর, মাছ ধরতে পারছেন না দুবলার জেলেরা
বাগেরহাট

কনকনে ঠান্ডা হাওয়ায় উত্তাল সাগর, মাছ ধরতে পারছেন না দুবলার জেলেরা

Last updated: 2026/01/06 at 8:30 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলাঃ কনকনে ঠান্ডা হাওয়ায় সাগরে মাছ ধরতে পারছেনা দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা। বায়ু তাড়িত প্রবল ঢেউয়ে সাগরে জাল ফেলতে না পেরে অনেক জেলে ফিরে আসছে আলোরকোলসহ দুবলার বিভিন্ন জেলেপল্লীতে। অপরদিকে, প্রচন্ড শীতে শরণখোলায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে বলেন, গত দুই তিন ধরে প্রবল শৈত্য প্রবাহের কারণে দুবলারচরের জেলেদের স্বাভাবিক জীবনযাপন ব্যহত হচ্ছে। প্রচন্ড শীতে জেলেদের জবুথবু অবস্থা। বঙ্গোপসাগরে বায়ু তাড়িত প্রবল ঢেউয়ের কারণে জেলেরা সাগরে জাল ফেলতে পারছেনা। অনেক জেলে সাগর থেকে ফিরে আসছেন। মাছ ধরা বন্ধ রেখে মঙ্গলবার সকালে ১২ টি জেলে নৌকা আলোরকোলে ফিরে এসেছে। কেউ কেউ ঠান্ডা উপেক্ষা করে মাছ ধরছেন বলে মোতাসিম ফরাজী জানান। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, বর্তমানে দুবলারচর অঞ্চলে প্রবল ঠান্ডা বাতাস বইছে। কনকনে ঠান্ডায় সাগরে জেলেদের মাছ ধরা বিঘ্নিত হচ্ছে। শেলারচর থেকে মৎস্য ব্যবসায়ী মিঠু হাওলাদার জানান, তীব্র শীত ও ঠান্ডা বাতাসের কারণে শেলারচরের জেলেরা সাগরে নামছেনা। অপরদিকে,গত দুই তিন দিন ধরে শরণখোলার উপর দিয়ে প্রবল শৈত্য বাতাস প্রবাহিত হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। ঠান্ডার কারণে নিত্য খেটে খাওয়া দিন মজুর ও রিক্সা ভ্যান চালকরা তাদের স্বাভাবিক কাজ করতে পারছেননা। শীতের দাপটে পুরাতন গরম কাপড়ের দোকানে নিম্ন আয়ের মানুষের ভীড় বেড়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, ঠান্ডা হাওয়া ও শীতের কারণে অনেক জেলে সাগরে মাছ ধরতে যাচ্ছেননা। এমনকি সাগরে প্রবল ঢেউ ও ঠান্ডার ফলে তাদের স্বাভাবিক টহল কার্যক্রমও ব্যহত হচ্ছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

 

 

জন্মভূমি ডেস্ক January 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগরে লোকালয়ে আসা হরিণ উদ্ধার
Next Article শীতে বিপর্যস্ত উপকূলীয় ১৫জেলা সহ সারাদেশে ‍জনজীবন
আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
মহানগর

নগরীতে একাধিক মামলার আসামি খুন

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?