By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

Last updated: 2025/02/12 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেওয়া এই আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। তার গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে।
গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন কাফি।
তিনি বলেন, ‘মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’
আগুনের ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান বলেন, ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতরে তার বাবা-মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান। ঘরের মধ্যে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ ১ লাখ ত্রিশ হাজার টাকাসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই।
কাফির ভাই নুরুল্লাহ জানান, বাইরে থেকে দরজা আটকে দুষ্কৃতিকারী চক্র ঘরে আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘরের অপর একটা দরজা ভেঙে সবাই কোনোমতে প্রাণে বেঁচে গেছে।
কাফির পরিবার আরও জানায়, ঘরটিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে গেছে। এটি নাশকতা বলে দাবি পরিবারের।
ফায়ার ফাইটার তপু বিশ্বাস জানান, পাশের একটা ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় কাফি বাড়িতে ছিলেন না। তিনি ঢাকায় ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
Next Article বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটার ভবনটি ধ্বংসের পথে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?