By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: কপিলমুনিতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে গ্রাহকদের অসন্তোষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কপিলমুনিতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে গ্রাহকদের অসন্তোষ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কপিলমুনিতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে গ্রাহকদের অসন্তোষ

Last updated: 2024/06/22 at 5:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : কপিলমুনিতে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল করায়, এলাকার গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে, ফলে পল্লী বিদ্যুতের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। ভুইফোঁড় এমন বিল যেন সকল গ্রাহকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগে প্রকাশ, মে মাসের বিদ্যুৎ বিলে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে কোন কোন মিটারে দ্বিগুন করা হয়েছে, আবার কোন কোন মিটারে প্রায় ৩ গুণ করা হয়েছে। গ্রাহকদের অভিযোগ একই পরিমান বিদ্যুৎ ব্যবহার করা হলেও অন্যান্য মাসের চেয়ে বিলে অনেক ব্যাবধান তারা মেনে নিতে পারছেন না। কপিলমুনি অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেও সুফল আসেনি, ফলে দ্রব্যমূল্যের এই বাজারে বিদ্যুতের বাড়তি বিল যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। অনুপায় হয়ে তারা পকেট থেকে সেই বাড়তি বিল পরিশোধ করে পার পেয়েছেন। ফলে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ আর অসন্তোষ। নগরশ্রীরামপুর গ্রামের এস্কেন্দার খোকন বলেন, এপ্রিল মাসে তার মিটারে বিল হয়েছিল ৩৮৭ টাকা, আর মে মাসে বিল হয়েছে ৯৮৩ টাকা। তিনি বলেন, এপ্রিল আর মে মাসের বিল ব্যাবধান অনেক। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ইচ্ছেমত বিল করে দিল আর সেই বিল আমাদের গুনতে হচ্ছে। এম ডি আব্দুল হান্নান বলেন, তার মিটারে এপ্রিল মাসে বিল হয়েছিল ৬৯৬ টাকা, আর মে মাসে বিল হয়েছে ১৮৯৬ টাকা। এনামুল আহম্মেদ বলেন, তার মিটারে প্রতি মাসে ৫শ থেকে ৬শ টাকার ভিতরে বিল হয় আর মে মাসে ১২৬৯ টাকা হয়েছে। মামুদকাটী গ্রামের ভীম দে বলেন, এপ্রিলে তার মিটারে বিল হয়েছিল ৪৯০ টাকা, আর মে মাসে বিল হয়েছে ১৩০৭ টাকা। কপিলমুনির শেখ আব্দুল আলীম বলেন, তার মিটারে এপ্রিলে বিল হয়েছিল ১,১০০ টাকা, আর মে মাসে বিল হয়েছে ২,৪৭৫ টাকা। কপিলমুনির নাছিরপুর গ্রামের শেখ সুজাউল আলমের মিটারে এপ্রিল মাসে বিল হয়েছিল ১৯৬ টাকা আর মে মাসে বিল হয়েছে ৪,৫১৬ টাকা।
এবিষয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান বলেন, মে মাসে প্রচন্ড গরম ছিল, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎও দিয়েছি যার ফলে বিল বেশি হতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় নিহত ১
Next Article সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরার রমজানের বাজার ধরতে তরমুজ চাষে ব্যস্ত চাষিরা

By Correspondent 31 minutes ago
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 9 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
খুলনা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসকের যোগদান

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?