
বিজ্ঞপ্তি : গত শুক্রবার সকালে পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে এ সময় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু কপিলমুনি প্রেসক্লাবের মান উন্নয়নে আলোচনা ও বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম বজলু, সদস্য এস এম আব্দুর রহমান, এইচ এম শফিউল ইসলাম, এ কে আজাদ, সিনিয়র সাংবাদিক জি এম হেদায়েত আলী টুকু, শেখ মোহাম্মদ আব্দুস সালাম, মুন্সি রেজাউল করিম মহব্বত, জি এম আসলাম হোসেন, জি এম মোস্তাক আহমেদ, মিলন কুমার দাশ, এস এম লোকমান হেকিম, জি এম হাসান ইমাম, দাতা ও আজীবন সদস্য যথাক্রমে সাধন কুমার ভদ্র, সরদার ফরিদ আহমেদ,এস এম আজিজুর রহমান,এম এম মিজানুর রহমান, রাম প্রসাদ পাল প্রমুখ।

