By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় অজ্ঞান মালামাল লুট, পরিবারের ৪ সদস্য হাসপাতালে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় অজ্ঞান মালামাল লুট, পরিবারের ৪ সদস্য হাসপাতালে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

কয়রায় অজ্ঞান মালামাল লুট, পরিবারের ৪ সদস্য হাসপাতালে

Last updated: 2024/09/29 at 5:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সকল কে অচেতন করে স্বর্ণালংকার নগদ টাকা সহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের অসুস্থ ৪ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খোকন সহ গ্রামবাসীরা।

এর আগে শনিবার রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহেশ্বরীপুর গ্রামের নিতাই বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারের প্রধান নিতাই বিশ্বাস (৬১) পুত্র উজ্জ্বল বিশ্বাস (৩৮) উজ্জলের স্ত্রী পূর্ণিমা বিশ্বাস (২৫) ও তাদের আট বছরের শিশু পুত্র বিজয় বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

ভুক্তভোগী নিতাইয়ের ভাই মনোরঞ্জন বিশ্বাস বলেন, ওই পরিবারের সকল সদস্য প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, সকালে নিতায়ের পুত্র উজ্জ্বল প্রতিদিনের ন্যায় ভোরবেলা বাড়ির পাশে র বিলে মাছ ধরার পাতা জাল উঠানোর উদ্দেশ্যে ঘুম ঘুম অবস্থায় বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে সেখানে পড়ে গিয়ে জ্ঞান হারায়। এ সময় প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে বাড়িতে নিয়ে এসে দেখে বাড়ির সকলেই ঘুমে অচেতন ও তাদের আট বছরের শিশু পুত্র বিজয়ের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, তখন প্রতিবেশীরা বুঝতে পেরে তাৎক্ষণিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুই ঘন্টা পর উজ্জ্বল বাদে সকলের জ্ঞান ফিরে আসে।

নিতাই বিশ্বাসের ভাই মনোরঞ্জন বিশ্বাস আরো বলেন, ঘটনার দিন সন্ধ্যায় ওই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না, উজ্জলের স্ত্রী পূর্ণিমা বিশ্বাস বাড়ীর আঙিনায় রান্নাঘরে একা রান্নার কাজ করছিল, এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর মোড়ল রান্নাঘরের সম্মুখে দাঁড়িয়ে পূর্ণিমার কাছে কয়েকটি ঝাল কর্জ চায়, তখন পূর্ণিমা জানায় বাড়িতে কোন ঝাল নাই, তখন জাহাঙ্গীর অন্য শরীক থেকে কয়েকটি ঝাল কর্জ নিয়ে আসার জন্য পূর্ণিমা কে অনুরোধ করেন। এক পর্যায়ে প্রতিবেশীর অনুরোধে পূর্ণিমা পাশের শরিক থেকে ঝাল কর্জ নিয়ে এসে দেখে জাহাঙ্গীর সেখানে নাই। ভুক্তভোগীর ধারণা ঝাল কর্জের সুযোগে জাহাঙ্গীর রান্নাঘরে ঢুকে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ভুক্তভোগীরা দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হিরণময় ঢালী বলেন উজ্জ্বল বাদে সকলেই সুস্থ আছেন, তবে সেও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, তিনি বলেন, পরিবারটিতে চেতনা নাশক ঔষধের অতিরিক্ত মাত্রা প্রয়োগ করা হয়েছে। বর্তমানে সকলেই আশঙ্কা মুক্ত ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশ্বরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, আমি সেখানে যেতে পারিনি তবে এলাকাবাসীর মুখ থেকে বিষয়টি জানতে পেরেছি।
একই কথা বলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান শাহানেওয়াজ শিকারী।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Next Article খুলনা প্রেস ক্লাবে সিলিং ফ্যান ও টি টেবিল প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 40 minutes ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 1 hour ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 40 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?