By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল
খুলনা

কয়রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল

Last updated: 2025/05/12 at 5:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

কয়রা প্রতিনিধি : সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ সোমবার আনন্দ মিছিল করেছে খুলনার কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণের সময় মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘হৈই হৈই রই রই, আওয়ামী লীগ গেলি কই‘, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে কয়রা সদরের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিষ্টি বিতরণ করেন সমাবেশে আসা নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরেই আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দীর্ঘ একটি সময় পরে আমাদের সেই দাবি পূরণ হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত আওয়ামী লীগকে সর্বতোভাবে নিষিদ্ধ কর‍তে হবে। আগামীতেও আওয়ামী লীগের ভূমিকায় যারাই অবতীর্ণ হবে তারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার মুখ্য সংগঠক ইমদাদুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম কিরোণ, যুগ্ম আহবায়ক সুলতান সালাউদ্দিন, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি আইনজীবী আবুবকর সিদ্দিক, ছাত্র অধিকার পরিষদের কয়রা উপজেলা সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। জুলাই অভ্যুত্থানের নয় মাস পরে কিছুটা হলেও মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। আগামীতে কোনো ফ্যাসিবাদ ‌শক্তি যাতে ‌দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। দ্রুত সময়ের মধ্যে ‌জুলাই ঘোষণাপত্র‌ প্রকাশ করার কথা জানান তারা।

এর আগে, ১০ মে রাত ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি সভায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় তাপপ্রবাহে নাজেহাল খেটে খাওয়া মানুষ
Next Article ফকিরহাট হিসাবরক্ষণ অফিসের বিশেষ সেবা কার্যক্রম শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?