By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে ভোমরা বন্দর সংশ্লিষ্টরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে ভোমরা বন্দর সংশ্লিষ্টরা
জাতীয়

করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে ভোমরা বন্দর সংশ্লিষ্টরা

Last updated: 2021/04/26 at 11:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

ভারত-বাংলাদেশ সীমান্ত দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হলেও সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যে কারনে প্রতিদিন ভারত থেকে আসা শত শত ট্রাক চালক ও হেলপার বন্দরের অভ্যন্তরে ঢুকে যথেচ্ছা ঘুরাঘুরি করছে।

ফলে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে রয়েছে বন্দর সংশ্লিষ্টরা, আতংকিত হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী। ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা স্বাস্থবিধি না মানায় বন্দর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন ব্যবসায়ী ও শ্রমিকসহ বন্দরে নিয়োজিতরা। তবে এর দায় নিতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সরকারি ঘোষণা অনুযায়ি সোমবার থেকে আগামী ১৪ দিনের জন্য ভারত-বাংলাদেশের সীমান্ত বন্ধ ঘোষণা করা হলেও চরম উদাসীনতায় চলছে ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

ভারত থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে তিন শতাধিক ট্রাক ঢুকছে বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে। ভারত থেকে আসা এসব ট্রাক সেনিটাইজ করা হচ্ছেনা। এমনকি ট্রাকের চালক ও হেলপারদের কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রবেশ করতে দেয়া হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে।

এ সমস্ত ট্রাক চালকরা বন্দরের মধ্যে ট্রাক রেখে অবাধে ঘুরছে যত্রতত্র। খাওয়া দাওয়া করছে স্থানীয় হোটেল গুলোতে। আর এসব ট্রাক থেকে কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই মালামাল নামাচ্ছে স্থানীয় শ্রমিকরা। ফলে করোনা ঝুঁকির মধ্যে পড়ছে শ্রমিকসহ ব্যবসায়ীরা।

তবে এসবের দায় নিতে রাজি হচ্ছেনা ভোমরা বন্দরের কোনো বিভাগই। কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই কার্যক্রম পরিচালনা করায় চরম ঝুঁকির মধ্যে পড়েছে বন্দর ব্যবহারকারী ও স্থানীয়রা।

দ্রæতই দেশের সর্ব দক্ষিণের জনপদ ভোমরা স্থল বন্দরে স্বাস্থ্যবিধি মেনে ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা না করলে করোনা সংক্রমণ দেশব্যাপী ছড়িয়ে পড়ার আশংকা করছে সাতক্ষীরাবাসী।

ভোমরা স্থল বন্দরের মেডিকেল ইনচার্জ আব্দুস শহিদ জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভোমরা স্থল বন্দরে একটি মেডিকেল টিম নিয়োজিত রাখলেও, তাদের পক্ষ থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে।

ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশনের ইনচার্জ বিশ্বজিত সরকার জানান, ইমিগ্রেশনের মধ্যে একটি থার্মাল স্ক্যনার রয়েছে। যার মধ্যে দিয়ে কেউ গেলে স্বয়ংক্রিয়ভাবে তার শরীরের তাপমাত্রা দেখা যায়। সেটি মুলত: পাসপোর্ট যাত্রীদের জন্য ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে পাসপোর্ট যাত্রী আসা যাওয়া বন্ধ থাকায় থার্মাল স্ক্যনারটি এখন ব্যবহার হচ্ছে না।

ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, অচিরেই স্বাস্থ্য বিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, জিরো পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে আমাদের কর্মীদেরকে হাত ধোয়া এবং মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতীয় চালক ও হেলপারের বিষয়টি সবসময় দেখা সম্ভব হয়না।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, ভারতীয় চালক বা হেলপারদের এখন থেকে একটি নিদিষ্ট স্থানে রেখে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। তাদের খাওয়ার জন্য নিদিষ্ট একটি হোটেল বা স্থান ঠিক করা উচিত। একই সাথে তারা যেন বাইরে যেতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারী করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, বিষয়টি নিয়ে সোমবার (২৬ এপ্রিল) জরুরিভাবে সংশ্লিষ্টদের নিয়ে একটি জুম মিটিংএর আয়োজন করা হয়। সেখানে ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার থেকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশেষ অনুমতিপত্র থাকলে বেনাপোল বন্দরে যাতায়াতে বাধা নেই
Next Article ৫ মে থেকে শুরু নারী ফুটবল লিগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ছাত্রদল-যুবদল সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 seconds ago
আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 3 hours ago
জাতীয়

মশা মারতে এবার যুক্তরাষ্ট্র থেকে ওষুধ আনছে ডিএনসিসি

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?